advertisement

SSC: আচমকা উপর থেকে ঝাঁপ মহিলার, ফের ধুন্ধুমার কাণ্ড বিকাশ ভবনে! ‘পুলিশকে গো ব‍্যাক’ স্লোগান

Last Updated:

SSC: বৃহস্পতিবার সন্ধ‍্যায় ফের ধুন্ধুমার বিকাশ ভবনে। পুলিশকে গো ব্যাক স্লোগান।

আচমকা উপর থেকে ঝাঁপ মহিলার, ফের ধুন্ধুমার কাণ্ড বিকাশ ভবনে! ‘পুলিশকে গো ব‍্যাক’ স্লোগান
আচমকা উপর থেকে ঝাঁপ মহিলার, ফের ধুন্ধুমার কাণ্ড বিকাশ ভবনে! ‘পুলিশকে গো ব‍্যাক’ স্লোগান
কলকাতা: দুপুর থেকেই বিশৃঙ্খলা বিকাশ ভবন চত্বরে। টানা অবস্থানের পর এ বার সাত দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান শুরু করলেন চাকরিহারারা যোগ‍্য শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার সন্ধ‍্যায় ফের ধুন্ধুমার বিকাশ ভবনে। পুলিশকে গো ব্যাক স্লোগান। বিকাশ ভবনের মূল গেট আটকে রেখে বিক্ষোভ দেখান শিক্ষক শিক্ষিকারা।
সূত্রের খবর, ছুটির পরেও বিকাশ ভবনে আটকে রয়েছে কর্মীরা। উপর থেকে এক মহিলার ঝাঁপ দিয়ে বেরোনোর চেষ্টা করেন রুম্পা বন্দ‍্যোপাধ‍্যা় নামে এক মহিলা। তার পায়ে আঘাত লেগেছে বলেও জানা যায়। পরে তিনি জানান, ‘‘বাড়িতে মা অসুস্থ তাই বাড়ি যাওয়ার জন্য ঝাঁপ দিয়েছেন। পরীক্ষা দিয়েছিলেন তার রেজাল্ট কবে বেরোবে তা জানতে বিকাশ ভবনে এসেছিলেন।’’
advertisement
advertisement
বিকাশ ভবনে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টায় পুলিশ বাহিনী। আটকে থাকা কর্মীদের বের করার চেষ্টা করছে পুলিশ। ডিসি বিধাননগর অনীস সরকারকে দেখে আবারও গো ব্যাক স্লোগান দেয় আন্দোলনকারীরা। বিকাশ ভবনের ভিআইপি গেটে বাধে তুমুল ঝামেলা। পরে বিকাশ ভবনের পিছনের গেটের ভিতরের অংশে আন্দোলনকারীরা বসে পড়েছেন। ভিতরে পিছনের অংশে আরও কিছু পুলিশ মোতায়েন হল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: আচমকা উপর থেকে ঝাঁপ মহিলার, ফের ধুন্ধুমার কাণ্ড বিকাশ ভবনে! ‘পুলিশকে গো ব‍্যাক’ স্লোগান
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement