SSC Case: SSC 'জোন' বদল ইন্টারভিউয়ের উপর স্থগিতাদেশ! এসএসসি-র যুক্তি, 'অনেকেই সেই সুবিধা নিতে চাইবে'!
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
SSC Case: দক্ষিণ পূর্ব জোনে অসুস্থতায় ইন্টারভিউ বসতে পারেনি রিঙ্কু সেন। অন্য জোনে ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে এসএসসি-কে নির্দেশ দেয় একক বেঞ্চ।
কলকাতা: SSC ‘জোন’ বদল ইন্টারভিউয়ের উপর স্থগিতাদেশ। অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি রবিকৃষাণ কাপুরের ডিভিশন বেঞ্চের। বিশেষ পরিস্থিতি বা শারীরিক অসুস্থতায় জোন বদলে ইন্টারভিউ দিতে নির্দেশ দেয় বিচারপতি সৌগত ভট্টাচার্য।
দক্ষিণ পূর্ব জোনে অসুস্থতায় ইন্টারভিউ বসতে পারেনি রিঙ্কু সেন। অন্য জোনে ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে এসএসসি-কে নির্দেশ দেয় একক বেঞ্চ। এসএসসি-র যুক্তি, বিশেষ পরিস্থিতি দেখিয়ে এমন জোন বদলে ইন্টারভিউয়ের নির্দেশ দেওয়া হলে অনেকেই সেই সুবিধা নিতে চাইবে। নিয়োগ প্রক্রিয়ায় তার প্রভাব পড়বে।
advertisement
advertisement
এসএসসি সওয়ালে একক বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। ৫ জানুয়ারি নিয়মিত বেঞ্চে ফের মামলার শুনানি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2025 2:23 PM IST








