advertisement

Jyotipriya Mallick: রাত বাড়তেই জ্যোতিপ্রিয়র বাড়িতে আরও কেন্দ্রীয় বাহিনী! কী ঘটবে, তুঙ্গে জল্পনা

Last Updated:

রেশন বণ্টন দুর্নীতির তদন্তেই এ দিন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি৷

জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকছে কেন্দ্রীয় বাহিনী৷
জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকছে কেন্দ্রীয় বাহিনী৷
কলকাতা: সকাল পেরিয়ে রাত৷ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি-র তল্লাশি যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে জল্পনা৷ রাত বাড়তেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি ঘিরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর আরও বেশি সংখ্যক জওয়ান৷
রেশন বণ্টন দুর্নীতির তদন্তেই এ দিন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি৷ ভোরবেলা ইডি-র তদন্তকারীরা হানা দেয় বনমন্ত্রীর সল্টলেকের বাড়িতে৷ ইডি সূত্রের খবর, গভীর রাত পর্যন্ত এই তল্লাশি চলতে পারে৷ তবে কেন তল্লাশি চলাকালীন হঠাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি চত্বরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা বাড়ানো হল, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা৷
advertisement
advertisement
শুধু জ্যোতিপ্রিয় মল্লিক নন, এই নিয়ে গত ২২ দিনে রাজ্যের তিন জন মন্ত্রীর বাড়িতে হানা দিল ইডি৷ যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক এর আগে খাদ্য দফতরের দায়িত্বে ছিলেন, তাই রেশন বণ্টন দুর্নীতির তদন্তে বর্তমান বনমন্ত্রীর বাড়িতে এই ইডি হানা৷ শুধু বনমন্ত্রীর সল্টলেকের বাড়িতে নয়, আহমার্স্ট স্ট্রিটে তাঁঁর পৈর্তৃক বাড়িতেও এ দিন ইডি-র একটি দল হানা দেয়৷ বনমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর আয়, ব্যয় সংক্রান্ত হিসেব, সম্পত্তি সংক্রান্ত নথি সংগ্রহ করেন ইডি আধিকারিকরা৷
advertisement
এর পাশাপাশি মন্ত্রীর আপ্ত সহায়কের নাগেরবাজারের ফ্ল্যাটেও হানা দেয় ইডি৷ তল্লাশি চলে হাওড়া, বেলেঘাটা সহ বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়ি এবং ফ্ল্যাটেও৷
এ দিন বনমন্ত্রীর বাড়িতে ইডি হানার তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ভোরবেলা লোকে বালুর বাড়িতে বিজয়া দশমী সারতে গিয়ে দেখছে ইডি তল্লাশি চলছে৷ আমার প্রশ্ন, একজন বিজেপি নেতার বাড়িতে তল্লাশি হয়েছে?
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: রাত বাড়তেই জ্যোতিপ্রিয়র বাড়িতে আরও কেন্দ্রীয় বাহিনী! কী ঘটবে, তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement