advertisement

দায় এড়ানোর চেষ্টা? ফেসবুক হ্যান্ডলারকে বরখাস্ত করল সাউথ সিটি

Last Updated:

এবার শপিং মলের ফেসবুক হ্যান্ডলারকে বরখাস্ত করা হল ৷ ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস সাউথ সিটি মলের ভাইস প্রেসিডেন্টের ৷

#কলকাতা: বিতর্কের আঁচ কমতেই চাই না ৷ আর সেই আগুন থেকে গা বাঁচাতেই একের পর এক বিষয়ে পিছু হটছে সাউথ সিটি কর্তৃপক্ষ ৷ এবার মলের ফেসবুক হ্যান্ডলারকে বরখাস্ত করা হল ৷
গতকালই বলা হয়েছিল সাউথ সিটি মলে নাকি নার্সিং রুম রয়েছে ৷ কিন্তু সে খবর জানা ছিল না ওই সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীর! এটা কী করে সম্ভব হল?
বাচ্চাকে স্তন্যপান করাতে গিয়ে সাউথ সিটি মলের কর্মীদের অসংবেদনশীল আচরণের সম্মুখীন হয়েছিলেন অভিলাষা দাশ অধিকারী৷ খবর চাউর হতেই বিতর্ক ছড়িয়ে পড়ে ৷ ঘটনার তীব্র প্রতিবাদ করে মলের ফেসবুক হ্যান্ডেলে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিলাষা ৷ প্রথমে সাউথ সিটির তরফে এই পোস্টে বিরূপ মন্তব্য করা হয় ৷ মলের অনমনীয় মনোভাব ব্যক্ত হতেই তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
advertisement
পরে অবশ্য পরিস্থিতি সামাল দিতে নেমে আগের পোস্টের জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয় ৷ দায় চাপানো হয় ওই নিরাপত্তাকর্মীর ঘাড়ে ৷ বলা হয় শপিং মলে আগে থেকেই ছিল নার্সিং রুম ৷ ওই কর্মী তা জানতেন না ৷ সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই কর্মীকে সনাক্ত করার চেষ্টা চলছে, এমনই দাবি শপিং মল কর্তৃপক্ষের ৷
advertisement
এবার শপিং মলের ফেসবুক হ্যান্ডলারকে বরখাস্ত করা হল ৷ ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস সাউথ সিটি মলের ভাইস প্রেসিডেন্টের ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দায় এড়ানোর চেষ্টা? ফেসবুক হ্যান্ডলারকে বরখাস্ত করল সাউথ সিটি
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement