advertisement

Kolkata Water Logging Today: রাতভর বৃষ্টিতে রেললাইনে জল, বিপর্যস্ত ট্রেন পরিষেবা, কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৯ জনের !

Last Updated:

Heavy Rain Alert in Kolkata: কলকাতার বিভিন্ন জায়গায় মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বেনিয়াপুকুর, বালিগঞ্জ প্লেস, কালিকাপুর, নেতাজি নগর-সহ আরও একাধিক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মোট ৯ জনের।

Photo: Abhirup Basu
Photo: Abhirup Basu
সাহ্নিক ঘোষ, কলকাতা: কলকাতা এবং শহরতলিতে রাতভর নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা। টানা বর্ষণের জেরে শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে জল জমে গিয়েছে। তার জেরে সকাল থেকেই ব্যাহত হয় ট্রেন চলাচল। এদিকে কলকাতায় এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বেনিয়াপুকুর, বালিগঞ্জ প্লেস, কালিকাপুর আর নেতাজি নগরের পাশাপাশি আরও একাধিক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মোট ৯ জনের। CESC-কে ওই এলাকাগুলিতে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয় ৷ তারপর দেহ উদ্ধার করে দমকল।
লাইনে জল জমে থাকার কারণে চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবাও সকালে আপাতত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। একই ভাবে দুর্ভোগের মধ্যে পড়েছেন হাওড়া ডিভিশনের যাত্রীরাও। কলকাতার মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে।
advertisement
advertisement
রাতভর বৃষ্টিতে হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন-সহ বেশ কিছু কারশেড জলমগ্ন হয়ে পড়েছে। পাম্প করে সেই জল বের করার চেষ্টা হচ্ছে। তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ না-হওয়ায় আশপাশের এলাকা থেকে আবার জলে এসে জমছে রেল লাইনে। শিয়ালদহের কাছে লাইনে জল জমার কারণে মেন, বনঁগা এবং হাসনাবাদ লাইনের পরিষেবা বিঘ্নিত হয়েছে।
advertisement
সারারাত অবিরাম বৃষ্টির পরও সকাল থেকে একইভাবে চলছে বৃষ্টি ৷ এরই জেরে বন্ধ ডায়মন্ড হারবার শিয়ালদহ ট্রেন চলাচল। বিপাকে নিত্যযাত্রীরা। মঙ্গলবার ভোর থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রেলের পক্ষ থেকে জানানো হয় টানা বৃষ্টির জেরে শিয়ালদাহ রেললাইনে জল জমে যাওয়ায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, নির্দিষ্ট কিছু জানানো হয়নি রেলের পক্ষ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Water Logging Today: রাতভর বৃষ্টিতে রেললাইনে জল, বিপর্যস্ত ট্রেন পরিষেবা, কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৯ জনের !
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement