advertisement

Sodepur Incident: পর্নকাণ্ডে গ্রেফতার 'ছেলে' আরিয়ান খান, 'মা' শ্বেতা কোথায়! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

Sodepur Incident: কলকাতার গল্ফ গ্রিন থেকে গ্রেফতার আরিয়ান খান। বোনকে জেরা করেই আরিয়ানের নাগাল পায় পুলিশ। আগেই দিদিমা ও মামাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আরিয়ান খান
গ্রেফতার আরিয়ান খান
কলকাতা: সোদপুরে তরুণী অত্যাচারে গ্রেফতার অভিযুক্ত আরিয়ান খান। এখনও পলাতক মা শ্বেতা খান ওরফে ফুলটুসি। কলকাতার গল্ফ গ্রিন থেকে গ্রেফতার আরিয়ান খান। বোনকে জেরা করেই আরিয়ানের নাগাল পায় পুলিশ। আগেই দিদিমা ও মামাকে গ্রেফতার করা হয়েছে।
বারুইপুর থেকে বোনকে আটক করার পরই দাদা আরিয়ান কোথায় তা জানতে জিজ্ঞাসাবাদ করতেই আরিয়ানের খোঁজ পায় পুলিশ। তারপরেই বুধবার গ্রেফতার করা হয় আরিয়ানকে। হাওড়া পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে ডোমজুড় থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন: ক্লাস ওয়ান থেকে স্নাতক ১৫০০০ টাকা করে স্কলারশিপ! কারা পাবেন-কীভাবে আবেদন? বিশদে জানুন
অন্যদিকে, শ্বেতার মাকে আটক করা হয়েছে। তা ছাড়াও মহিলার বছর তিনেকের কন্যাসন্তানকেও কলকাতায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এখন চলছে শ্বেতার খোঁজ।
advertisement
advertisement
আরও পড়ুন: ব্যাঙ্কে ঢুকে মহিলা বললেন, ‘লকারটা খুলুন’! এ কী দৃশ্য, গয়না সব উধাও? ম্যানেজারের মুখে কুলুপ, কলকাতার ব্যাঙ্কে মারাত্মক কাণ্ড
সোদপুরে তরুণী নিগ্রহের ঘটনার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। শ্বেতার বিরুদ্ধে পর্ন ভিডিও করার অভিযোগ রয়েছে। এমনকী, প্রভাবশালীদের সঙ্গেও যোগাযোগ ছিল শ্বেতার। তদন্তের স্বার্থেই তাঁদের ফ্ল্যাটে তল্লাশি চালানো জরুরি ছিল। কিন্তু এর জন্য আদালতের অনুমতির প্রয়োজন।
advertisement
তদন্তকারী পুলিশ আধিকারিকরা আদালতে আবেদন করলে বুধবার সেই অনুমতি দেন হাওড়া আদালতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। সকালেই শ্বেতার ফ্ল্যাটে যায় পুলিশের একটি টিম। শ্বেতার মাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sodepur Incident: পর্নকাণ্ডে গ্রেফতার 'ছেলে' আরিয়ান খান, 'মা' শ্বেতা কোথায়! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement