advertisement

নির্মলা মিশ্র, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং অমল পালেকরকে ডি-লিট সম্মান দেবে রবীন্দ্রভারতী

Last Updated:

সমাবর্তনে ডিলিট দেওয়া হবে নির্মলা মিশ্র, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং অমল পালেকরকে।

#কলকাতা: ডি-লিট নতুন কিছু নয়। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়ে থেকে এই সম্মান পেতে এক অন্য অনুভূতি হয়। আজও। এত বছর পরও। বলছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আট-ই মে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব। সেখানে এবার ডি-লিট পাচ্ছেন সাহিত্যিক। একই সঙ্গে সাম্মানিক ডি-লিট দেওয়া হচ্ছে শিল্পী নির্মলা মিশ্র ও অভিনেতা অমল পালেকরকেও।
আট-ই মে সমাবর্তন উৎসব। প্রতি বছরের মত এবারও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে হবে উৎসব। অনুষ্ঠানে এবছর ডি-লিট দেওয়া হচ্ছে একসঙ্গে তিনজনকে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র ও অমল পালেকরের হাতে এই সম্মান তুলে দেবেন আচার্য কেশরীনাথ ত্রিপাঠী ।
এই প্রথম নয়। আগেও দুবার ডিলিট পেয়েছেন। তবু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি-লিট পেতে এক অন্য অনুভূতি হয়। প্রতিক্রিয়া প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের।
advertisement
advertisement
শিল্পী নির্মলা মিশ্র অসুস্থ। দেড় বছর ধরে শয্যাশায়ী। তবু ডি-লিট নিতে নিজেই যেতে চান। এছাড়াও ডি-লিট দেওয়া হবে বিশিষ্ট অভিনেতা অমল পালেকরকেও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নির্মলা মিশ্র, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং অমল পালেকরকে ডি-লিট সম্মান দেবে রবীন্দ্রভারতী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement