SIR: 'এত বড় কাজ করতে গেলে অল্প ভুল হবেই!' হয়রানির অভিযোগ উড়িয়ে দাবি সিইও-র
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
SIR-এর প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হল শনিবার৷ এদিন সাংবাদিক বৈঠকে সিইও মনোজ কুমার আগরওয়াল জানালেন, ‘এত বড় কাজে অল্প ভুল হয়েছে। যেখানে ভুল হয়েছে আমরা পদক্ষেপ করেছি৷’
কলকাতা: প্রকাশিত হল পশ্চিমবঙ্গে SIR-এর প্রথম দফার চূড়ান্ত তালিকা৷ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও দেখা যাচ্ছে তালিকা৷ গোটা রাজ্যের কয়েক কোটি ভোটারের নাম প্রকাশ করা ‘বড় কাজ’, তা করতে গিয়ে ‘কিছু ভুলও হয়েছে’, শনিবার SIR তালিকা প্রকাশের সময় জানালেন সিইও মনোজ কুমার আগরওয়াল৷
তিনি বলেন, ‘‘এত বড় কাজে অল্প ভুল হয়েছে। যেখানে ভুল হয়েছে আমরা পদক্ষেপ করেছি৷’’ পাশাপাশি সিইও মনোজ কুমার আগরওয়াল জানালেন যাদের নাম ডিলিট হয়েছে, তারা ফের আবেদন করতে পারবেন৷
আরও পড়ুন: ইজরায়েল, বাহরিন, কাতার, UAE-তে পাল্টা হামলা ইরানের! ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ শুরু করল তেহরান
advertisement
advertisement
এসআইআর প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে ভোটারের সংখ্যা ছিল ৭ লক্ষ ৬৬ হাজারের কিছু বেশি৷ গত ১৬ ডিসেম্বর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়৷ এসআইআর-এর খসড়া তালিকায় বাদ যায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম৷
খসড়া তালিকা প্রকাশের সময় রাজ্যে ভোটার তালিকায় ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের নাম ছিল৷ সংশোধন পর্বে বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম৷ নতুন ভোটার যোগ হয়েছে ১ কোটি ৮২ লক্ষ ৩৬ জন৷ অযোগ্য ভোটারদের নাম বাদ যাওয়া এবং নতুন ভোটারদের নাম যুক্ত হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকায় ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে৷
advertisement
এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বিচারাধীন রয়েছে৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, যে ভোটারদের নাম বাদ গিয়েছে তাঁরা ১৫ দিনের মধ্যে আবার ফর্ম ৬- পূরণ করে আবেদন করতে পারবেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2026 6:57 PM IST








