SIR in West Bengal: এনুমারেশন ফর্মে ভুল তথ্য দিয়েছেন? আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে কমিশন! শুনানির শেষ পর্বে তুঙ্গে শোরগোল
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
SIR in West Bengal: এসআইআর প্রক্রিয়ায় ভেরিফিকেশন চলাকালীন ধরা পড়ল ভুয়ো জন্ম শংসাপত্র। জন্মের আগেই তৈরি হয়ে গেল জন্মের শংসাপত্র।
কলকাতা: বাংলায় চলছে এসআইআর। এনুমারেশন ফর্ম পূরণের সময় যদি কেউ ভূল তথ্য দিয়ে থাকেন, তাহলে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে। ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে, একাধিক ক্ষেত্রে এনুমারেশন ফর্মে তথ্য ভুল দিয়েছেন। সে ক্ষেত্রে সংশ্লিস্ট বিধানসভার ইআরও-কে নির্দেশ দেওয়া হবে, সেই ভোটার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে।
এদিকে, এসআইআর প্রক্রিয়ায় ভেরিফিকেশন চলাকালীন ধরা পড়ল ভুয়ো জন্ম শংসাপত্র। জন্মের আগেই তৈরি হয়ে গেল জন্মের শংসাপত্র। উত্তর ২৪ পরগনার বরানগরের ঘটনা। গোটা বিষয়টি সংশ্লিষ্ট বিধানসভার ইলেকট্ররাল রেজিস্ট্রেশন অফিসার মারফত রাজ্যের নজরে আনছে কমিশন। জন্মের আগে জন্মের শংসাপত্র তৈরি হয়ে গেল অথচ তা এসআইআর প্রক্রিয়ায় নজর এড়িয়ে গেল কীভাবে সংশ্লিষ্ট বিধানসভার ইআরও-এর? যাচাই না করে কেন আপলোড করল সংশ্লিষ্ট বিধানসভার ইআরও? আবার ভেরিফাই করতে বলা হল ইআরও-কে।
advertisement
এদিকে, রাজ্য সরকারের তরফে দেওয়া ৮৫০৫ জন অফিসারের তালিকা থেকে কিছু আধিকারিক রিপোর্ট করতে শুরু করেছে বিভিন্ন জেলাশাসকদের দফতরে। কমিশন সূত্রে খবর, এখনও নোটিস দেওয়া যায়নি ৩ লাখ ৪৩ হাজার ৩৮৪ জনকে। নোটিস দেওয়া হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৪৯৫১ জনকে। হিয়ারিং শেষ হয়েছে ১ কোটি ৪২ লক্ষ ৮৬ হাজার ২৬৩ জনের।
advertisement
advertisement
পাশাপাশি জেলা থেকে যে নাম সহ তথ্যগুলি এসেছে, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ৮৫০৫ জনের মধ্যে থেকে কয়েকজনকে নেওয়া হবে, তা এখনও বিবেচনার মধ্যে রয়েছে কমিশনের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2026 7:37 PM IST









