advertisement

Bengali Theatre: রবি কবির কবিতার নির্বাক উপস্থাপনা মৃচ্ছকটিকের

Last Updated:

রবীন্দ্রনাথ ঠাকুরের 'হঠাৎ দেখা' কবিতা অবলম্বনে নির্বাক নাটক মঞ্চস্থ করল মৃচ্ছকটিক

কলকাতা: রবীন্দ্রনাথের প্রায় সব নাটকের মঞ্চায়নের মাধ্যমে বাংলার নাট্যমঞ্চকে সমৃদ্ধ করছে শহর কলকাতা থেকে মফস্বলের বিভিন্ন নাট্যদল। এবার কলকাতার মৃচ্ছকটিকের রজত জয়ন্তী বর্ষে রবি কবির কবিতার নির্বাক অভিনয়ে বেশ অভিনবত্বের স্বাদ পাওয়া গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতাকেই আঙ্গিক অভিনয়ে ফুটিয়ে তুলতে চেয়েছেন পরিচালক। তারই সঙ্গে মিলিয়েছেন কবি জীবনের মৃত্যুশোককে।
প্রেমের কবিতা ‘হঠাৎ দেখা’- য় নায়ক-নায়িকার মিলন হয় না বা হবেও না কোনও দিন। মানুষের জীবনে নিত্য ঘটে‌ ‌যাওয়া একটি সাধরণ গল্পের প্রতিচ্ছবি এই কবিতা। তবে তারই মধ্যে কবির প্রিয়জনকে হারানোর এক চিরন্তন উপলব্ধি উঠে এসেছে, ‘রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে।’ এই লাইনটিকেই উপজীব্য করে নাট্যকার তাঁর নাটকে সাজিয়ে তুলেছেন এক রঙিন আঙ্গিক অভিনয় শৈলী। সম্পূর্ণ নির্বাক এই নাটকে প্রাচীন-নতুনের মেলবন্ধন শুরু ও শেষে টাইটেল কার্ডের সঙ্গে কম খরচে অথচ রঙিন মঞ্চসজ্জায় ফুটে উঠেছে বাংলার গ্রাম-হাট-মাঠ থেকে পালকি। আবহ, গান ও ভাষ্যের ‌যথোপ‌যুক্ত ব্যবহারে মাত্র মিনিট ৪০-এর উপস্থাপনা বেশ মন ছুঁয়ে গিয়েছে।
advertisement
advertisement
মৃচ্ছকটিক গত ২৫ বছর ধরে কতকটা নিঃশব্দে নিরন্তর নাট্যচর্চা করে চলেছে। নাট্যদলের প্রাণ নাটক পাগল দম্পতি সুপর্ণা ও শুভাশিস ব্যানার্জির নাট্যচর্চাই নেশা ও পেশা। রবীন্দ্রভরতী বিশ্ববিদ্যলয়ে নাটক নিয়ে পড়াশোনা শেষ করেই নাটকের সঙ্গে পথ চলা শুরু। নাটক প্র‌যোজনার পাশাপাশি অভিনয় থেকে রূপসজ্জা, কিংবা মঞ্চসজ্জা থেকে আলোক প্রক্ষেপণ এই সবের কর্মশালাও করেন এই দম্পতি। নতুন প্রজন্মকে বাংলার ঐতিহ্যবাহী থিয়েটারের পাঠ দিয়ে চলেছেন নিরলসভাবে। তাঁদের নাট্যদল মৃচ্ছকটিকের ২৫ বছর পুর্তিতে বছরভর বিভিন্নকর্মকাণ্ড চলছে। তারই একটি রবীন্দনাথের কবিতা ‘হঠাৎ দেখা’ অবলম্বনে নির্বাক নাটক।
advertisement
শিপ্রা রায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengali Theatre: রবি কবির কবিতার নির্বাক উপস্থাপনা মৃচ্ছকটিকের
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement