রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
- Published by:Tias Banerjee
Last Updated:
Second Hoogly Bridge Closed: রবিবার সকাল ৬টা থেকে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে, HRBC ও কলকাতা পুলিশ যৌথভাবে রক্ষণাবেক্ষণ কাজ করবে, বিকল্প রুট কোনটা? জেনে নিন বিশদে।
দ্বিতীয় হুগলি সেতু, যা বিদ্যাসাগর সেতু নামেও পরিচিত, হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (HRBC)-এর অধীনে রক্ষণাবেক্ষণ করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও সংরক্ষণের উদ্দেশ্যে। বর্তমানে এইচআরবিসি-ই সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল সংগ্রহের দায়িত্ব পালন করছে।
সূত্রের খবর, কলকাতা পুলিশ এবং এইচআরবিসি যৌথভাবে রবিবারের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করবে। ইতিমধ্যেই ট্রাফিক বিভাগ বিকল্প রুট সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে, যাতে সাধারণ যাত্রীদের কোনও অসুবিধা না হয়। কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,“সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখার স্বার্থে এই রক্ষণাবেক্ষণ অপরিহার্য। নাগরিকদের সাময়িক সহযোগিতা কাম্য।”
advertisement
advertisement
রবিবার সকাল থেকে আট ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতুর উপর দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
দুপুর ২টোর পর থেকে আবারও যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু, এমনটাই জানিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম। রবিবার দুপুরের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হবে বিদ্যাসাগর সেতুর যান চলাচল।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 02, 2025 8:40 AM IST










