advertisement

Saayoni Sayantika: বিধানসভায় সায়নী, সায়ন্তিকা! এতদিন 'পা' রাখেননি কেন...? ফাঁস করলেন 'আসল' কারণ!

Last Updated:

Saayoni Sayantika: লোকসভা নির্বাচনের দুর্দান্ত সবুজ ঝড়ের পাশাপাশি বিধানসভার দুই উপ নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে তৃণমূল শিবির। আর সেই দুই জয়ের দুই নতুন মুখের মধ্যে জ্বলজ্বল করছে দুই তারকা নাম, সায়নী ঘোষ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দু'জনকেই দেখা গেল বিধানসভার অলিন্দে।

বিধানসভায় সায়নী, সায়ন্তিকা
বিধানসভায় সায়নী, সায়ন্তিকা
কলকাতা: লোকসভা নির্বাচনের দুর্দান্ত সবুজ ঝড়ের পাশাপাশি বিধানসভার দুই উপ নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে তৃণমূল শিবির। আর সেই দুই জয়ের দুই নতুন মুখের মধ্যে জ্বলজ্বল করছে দুই তারকা নাম, সায়নী ঘোষ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দু’জনকেই দেখা গেল বিধানসভার অলিন্দে।
সদ্য সমাপ্ত নির্বাচনে সায়নী ঘোষ হলেন সাংসদ। সায়ন্তিকা বিধায়ক। দুই তারকা নেত্রীকেই বিধানসভার অধ্যক্ষ শুক্রবার আসতে বলেন। অন্যদিকে একইদিনে অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন অরুপ চক্রবর্তীও। তালডাংরার বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী। তিনি সাংসদ হলেন বাঁকুড়া থেকে। তিনিও দেখা করে গেলেন অধ্যক্ষের সাথে। শীঘ্রই বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন বলে জানান অরূপ চক্রবর্তী।
advertisement
advertisement
কিন্তু এতদিন অধ্যক্ষের তরফে বার বার আমন্ত্রণ থাকলেও কেন কখনই বিধানসভা-মুখো হননি সায়নী-সায়ন্তিকা? দুই নেত্রী প্রকাশ করলেন আসল কারণ। বাস্তবে দুজনকেই ২০২১ সালে বিধানসভা ভোটে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দুজনেই হেরে যান। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন না জিতলে এখানে আসবেন না। সেই মতো গত তিন বছরে একবারও পা রাখেননি বিধানসভার কক্ষে। এবার জয়ী হয়ে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়েই পা রাখলেন সাদা বাড়িটিতে।
advertisement
লোকসভা নির্বাচনে ২৯ কেন্দ্রের জয় দিয়ে বিরাট চমক দিয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বাংলায় দুটি কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হয় একইসঙ্গে। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এবং বরানগর, দুটি কেন্দ্রেই সহজ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা কেন্দ্রে সহজেই জিতে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী রেয়াত হোসেন।
advertisement
অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগরে কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি প্রার্থীর। যদিও, শেষমেশ জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এরপরেই অধ্যক্ষের ডাকে এদিন বিধানসভায় প্রথম উপস্থিত হন সায়নী, সায়ন্তিকা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saayoni Sayantika: বিধানসভায় সায়নী, সায়ন্তিকা! এতদিন 'পা' রাখেননি কেন...? ফাঁস করলেন 'আসল' কারণ!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement