advertisement

Rabindra Sarobar Rowing Accident : মর্মান্তিক! কালবৈশাখীর তাণ্ডবে রবীন্দ্র সরোবরে নিহত ২ কিশোর রোয়িং শিক্ষার্থী

Last Updated:

Rabindra Sarobar Rowing Accident : প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঝড়ের তাণ্ডবে নৌকাটি সরোবরের জলে গোল হয়ে ঘুরতে থাকে৷ নৌকো থেকে জলে পড়ে গিয়েছিলেন ৪ জনই৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঝড়ের তাণ্ডবে নৌকাটি সরোবরের জলে গোল হয়ে ঘুরতে থাকে
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঝড়ের তাণ্ডবে নৌকাটি সরোবরের জলে গোল হয়ে ঘুরতে থাকে
কলকাতা : রোয়িং শেখার সময় কালবৈশাখীর তাণ্ডবে প্রাণ হারাল দুই কিশোর৷ শনিবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রবীন্দ্র সরোবরে৷ মৃত দুই কিশোর নবম ও দশম শ্রেণীর ছাত্র৷
জানা গিয়েছে, রবীন্দ্র সরোবরে শনিবার সন্ধ্যায় নিময়মতো চলছিল রোয়িং শেখার ক্লাস৷ প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, নৌকায় ছিল ৪ জন৷ বিকেল সাড়ে পাঁচটার সময় রোয়িং করার মধ্যেই শুরু হয় কালবৈশাখী৷ তাতেই ঘটে বিপর্যয়৷  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঝড়ের তাণ্ডবে নৌকাটি সরোবরের জলে গোল হয়ে ঘুরতে থাকে৷ নৌকো থেকে জলে পড়ে গিয়েছিলেন ৪ জনই৷ ২ জন নিজেরাই কোনওরকমে জল থেকে উঠতে সক্ষম হন৷ কিন্তু দুই রোয়িং শিক্ষার্থী পুষ্পেন সাধুখাঁ ও সৌরদীপ চট্টোপাধ্যায় জল থেকে উঠতে পারেনি৷
advertisement
আরও পড়ুন : কালবৈশাখীতেই শেষ নয়, কলকাতা-সহ এই জেলাগুলির জন্য এ বার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
পরে ঘটনাস্থলে পুলিশের বিপর্যয় মোকাবিল দল দীর্ঘ ক্ষণের চেষ্টায় উদ্ধার করে দুই কিশোরকে হাসপাতালে পাঠায়৷ পুষ্পেনকে পাঠানো হয় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে৷ তার বাবা পীযূষ সাধুখাঁ উল্টোডাঙা ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১৪ বছর বয়সি পুষ্পেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ অন্যদিকে আর এক রোয়িং ছাত্র সৌরদীপকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে৷ তাকেও মৃত বলে ঘোষণা করা হয়৷
advertisement
advertisement
আরও পড়ুন : স্বস্তির খবর, পেট্রোলের দাম কমছে প্রায় ১০ টাকা, ডিজেলে লিটার প্রতি ৭ টাকা শুল্ক কমাল কেন্দ্র
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পুষ্পেন ও সৌরদীপ যেখানে পড়ে যায় সেখানে রবীন্দ্র সরোবর প্রায় ২০ ফুট গভীর৷ রবিবার তাদের রোয়িং প্রতিযোগিতা ছিল৷ তাই তারা প্রশিক্ষণ চালাচ্ছিল৷ ক্লাব কর্তৃপক্ষের দাবি, তাঁরা ঝড় শুরু হওয়ার আগেই রোয়িং করতে শুরু করেছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rabindra Sarobar Rowing Accident : মর্মান্তিক! কালবৈশাখীর তাণ্ডবে রবীন্দ্র সরোবরে নিহত ২ কিশোর রোয়িং শিক্ষার্থী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement