advertisement

Road Accident: পুরনো টায়ার ‘এখানে-এভাবে’ হয়ে ওঠে নতুন, সস্তার রিসোল টায়ার ব্যবহার মারাত্মক

Last Updated:

Road Accident: সড়ক দুর্ঘটনা বাড়লেও এখনো রিসোল টায়ার তৈরি ও বিক্রি রমরমিয়ে চলছেই।

পুরনো টায়ার ‘এখানে-এভাবে’ হয়ে ওঠে নতুন, সস্তার রিসোল টায়ার ব্যবহার মারাত্মক
পুরনো টায়ার ‘এখানে-এভাবে’ হয়ে ওঠে নতুন, সস্তার রিসোল টায়ার ব্যবহার মারাত্মক
কলকাতা:  সড়ক দুর্ঘটনায় প্রায়ই প্রাণ যাচ্ছে মানুষের। বেশিরভাগ দুর্ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, গাড়ির চাকা ফেটে যাওয়ার ফলে একাধিক  দুর্ঘটনা ঘটছে। সরকারের নির্দেশে এই চাকার ব্যবহার নিষিদ্ধ কিন্তু পুরনো চাকা রিসোল করে ব্যবহারের রমরমা চলছেই৷
গাড়িতে রিসোল টায়ার ব্যবহারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও  অনেকেই সেই চাকাই ব্যবহার করে চলেছে৷  কলকাতার বিভিন্ন জায়গায় রিসোল চাকার কারবার এখনো রমরমিয়ে চলছে। সেটা রাবারের টায়ার।কিন্তু নাইলনের পুরানো টায়ারকে নতুন করে তৈরি করে বিক্রি করার ব্যবসা আরও ভয়ানক হয়ে উঠেছে।  পুরানো গাড়ির চাকা, ইঞ্জিনের যন্ত্রাংশ বিক্রির জায়গা হল মল্লিক বাজার। কলকাতার এই বাজারে গাড়ির সব কিছুই পাওয়া যায়।সেখানে গিয়ে দেখা গেল গাড়ির পুরানো চাকাকে নকশা করে কেটে নতুন করে বানানোর কাজ চলছে।
advertisement
advertisement
বছর কুড়ির একটি ছেলে,টায়ারের দোকানের সামনে বসে এই কাজ করছে।তাকে জিজ্ঞাসা করা হলে,সে বলে একটি চাকা ওইরকম ভাবে ছুরি দিয়ে নকশা করে কেটে দিলে ৩০ টাকা পায়। সারাদিনে সে ২০-২৫ টি টায়ার কাটে। যে দোকানের সামনে বসে করছিল,সেই দোকানের মালিক  বলেন, ‘’যে সমস্ত গাড়ির মালিক গরীব। গাড়ি ঠিকমতো চালাতে পারছে না কিংবা চাকা নষ্ট হয়ে গেছে।সঙ্গে সঙ্গে কেনার টাকা নেই । তারা এই চাকা নিয়ে যায়।’’
advertisement
ওই বাজারে  বেশ গেলেই দেখা যায় কিছু ট্যাক্সির মালিক কিংবা ড্রাইভার তারা এসে খুঁজে খুঁজে এই চাকা কিনে নিয়ে যাচ্ছে। তাদের মুখে একই বক্তব্য।  রিসোল চাকা কলকাতা শহরের বাইরে প্রচুর দেখা যায়। পুল কার থেকে আরম্ভ করে ছোটখাটো গাড়ি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই নাইলনের গুটিকাটা চাকা বা রাবারের রিসোল চাকা ব্যবহার করছে। এর আগে এই কারণে প্রচুর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে এবং এখনও দুর্ঘটনা হচ্ছে।  এই বিষয়ে এক ট্রাফিক সার্জেন্টকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, গাড়ি চলন্ত অবস্থায় থাকলে চাকা চট করে বোঝা যায় না। এসব নিয়ে কেস হয়। অনেকটা আটকানো গেছে । তবে পুরোটা এখনও হয়নি৷ এই চাকায় ভয়ঙ্কর বিপদের ঝুঁকি যে রয়েছে,সেটা মানছেন সবাই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Road Accident: পুরনো টায়ার ‘এখানে-এভাবে’ হয়ে ওঠে নতুন, সস্তার রিসোল টায়ার ব্যবহার মারাত্মক
Next Article
advertisement
Justice For Rahul: এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
  • এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান

  • যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা পা মেলাবেন এই মিছিলে

  • রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে আজ শনিবার টেকনিশিয়ান্স স্টুডিও থেকে মিছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement