RG Kar: আরজি কর কাণ্ডে আত্মসমর্পণ করলেন না হুইসেলব্লোয়ার আখতার আলি! দীর্ঘ অপেক্ষায় অফিসাররা
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
RG Kar: আলিপুর বিশেষ সিবিআই আদালতের স্পষ্ট নির্দেশ ছিল—জামিন অযোগ্য ধারায় অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। কিন্তু নির্দেশ জারি হওয়ার পরেও অধরাই রইলেন আর জি কর দুর্নীতি মামলার অভিযুক্ত আখতার আলি।
কলকাতাঃ আলিপুর বিশেষ সিবিআই আদালতের স্পষ্ট নির্দেশ ছিল—জামিন অযোগ্য ধারায় অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। কিন্তু নির্দেশ জারি হওয়ার পরেও অধরাই রইলেন আর জি কর দুর্নীতি মামলার অভিযুক্ত আখতার আলি। সোমবার আদালত চত্বরে প্রায় ছ’ঘণ্টা অপেক্ষা করেও গ্রেফতার করতে পারলেন না সিবিআইয়ের তদন্তকারী অফিসার।
সূত্রের খবর, শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালত আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। নির্দেশ ছিল অবিলম্বে পরোয়ানা কার্যকর করে তাঁকে গ্রেফতার করতে হবে। কিন্তু সেই নির্দেশের তিন দিন কেটে গেলেও আখতার অধরাই থেকে যান। হাওড়ার তাঁর দুটি ঠিকানায় তল্লাশি চালিয়েও খালি হাতেই ফিরতে হয় সিবিআইকে।
advertisement
advertisement
সোমবার আখতার আদালতে আত্মসমর্পণ করতে পারেন—এই সম্ভাবনায় সকাল থেকেই কোর্টে হাজির ছিলেন তদন্তকারী অফিসার। সকাল ১০টা নাগাদ তিনি আদালতে পৌঁছন। ১০টা ৩০ মিনিটে সিবিআইয়ের আইনজীবী কোর্টে আসেন। দুপুর ২টা ৩০ মিনিটে হাজির হন সিবিআইয়ের স্পেশাল পাবলিক প্রসিকিউট। কিন্তু সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আদালতে দেখা মেলেনি আখতার আলি বা তাঁর আইনজীবীর।
advertisement
উল্লেখ্য, শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই আখতার সোজা সিবিআই আদালতে পৌঁছেছিলেন। তবে সেদিন তাঁর আইনজীবী উপস্থিত না থাকায় আত্মসমর্পণের পক্ষে আবেদন জানানো সম্ভব হয়নি। সংবাদমাধ্যমে তখন আখতারের তরফে জানানো হয়েছিল, সোমবার তিনি আদালতে এসে আত্মসমর্পণ করবেন।
কিন্তু সোমবার দীর্ঘ অপেক্ষার পরেও সেই আশায় জল ঢালে। বিকেল চারটার পর আদালত কক্ষ থেকে বেরিয়ে যান তদন্তকারী অফিসার। ফলে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অভিযুক্তকে গ্রেফতার করা গেল না, আর আখতার আলির অবস্থান ও আত্মসমর্পণ নিয়ে তৈরি হল নতুন করে ধোঁয়াশা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 09, 2026 6:13 PM IST








