advertisement

Partha Chatterjee: এসএসকেএমে ইডি-র আপত্তি, কল্যাণীতে এইমস থাকলেও ভুবনেশ্বরেই যেতে হল পার্থকে

Last Updated:

প্রাথমিক ভাবে এসএসকেএম হাসপাতালের বিকল্প হিসেবে আলিপুরের কম্যান্ড হাসপাতালের কথা আদালতে জানায় ইডি৷

অ্যাম্বুল্যান্সে তোলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে৷
অ্যাম্বুল্যান্সে তোলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে৷
#কলকাতা: এসএসকেএম নিয়ে ইডি-র আপত্তি৷ আবার কল্যাণীতে এইমস-এ কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস৷ তাই শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুবনেশ্বর এইমস-কেই বেছে নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী৷
এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল ইডি কর্তাদের৷ তাঁদের অভিযোগ ছিল, রাজ্য সরকারি হাসপাতালে ভর্তি হলে প্রভাব খাটিয়ে চিকিৎসা পদ্ধতিকে প্রভাবিত করে তদন্ত প্রক্রিয়া এড়াতে পারেন প্রভাবশালী মন্ত্রী৷ ইডি-র এই আপত্তির সঙ্গে সহমত হন বিচারপতি চৌধুরী৷ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা কোথায় হবে, তা নিয়েই তৈরি হয় সমস্যা৷
advertisement
advertisement
advertisement
প্রাথমিক ভাবে এসএসকেএম হাসপাতালের বিকল্প হিসেবে আলিপুরের কম্যান্ড হাসপাতালের কথা আদালতে জানায় ইডি৷ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াও রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকার মতো গুরুতর বেশ কিছু সমস্যা রয়েছে বলে দাবি করেন তাঁর আইনজীবীরা৷ ফলে এই ধরনের উন্নত মানের চিকিৎসার পরিকাঠামো কম্যান্ড হাসপাতােল আছে কি না, তা নিয়ে সংশয় ছিল আদালতের৷
advertisement
advertisement
আলোচনায় উঠে আসে কল্যাণী এইমস-এর নাম৷ সেখানে নিয়ে গিয়ে পার্থকে চিকিৎসা করানোর প্রস্তাব দেয় ইডি৷ কিন্তু ইডি-র যেমন এসএসকেএম হাসপাতাল নিয়ে আপত্তি রয়েছে, সেরকমই কল্যাণী এইমস-এ কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস৷ এই পরিস্থিতিতে তিনি পার্থ চট্টোপাধ্যায়কে কল্যাণীর এইমস-এ পাঠাতে পারবেন না বলে জানিয়ে দেন বিচারপতি বিবেক চৌধুরী৷
advertisement
এর পর বিকল্প হিসেবে পড়েছিল দিল্লি এবং ভুবনেশ্বর এইমস-এর নাম৷ যেহেতু কলকাতা থেকে ভুবনেশ্বর সবথেকে কাছে এবং বিকেল চারটের মধ্যে পার্থকে নিম্ন আদালতে পেশ করার আগে সেখানেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো সম্ভব, তাই ভুবনেশ্বর এইমস-এই পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন বিচারপতি বিবেক চৌধুরী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: এসএসকেএমে ইডি-র আপত্তি, কল্যাণীতে এইমস থাকলেও ভুবনেশ্বরেই যেতে হল পার্থকে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement