advertisement

Ramakrishna Mission: দিঘায় এবার স্কুল তৈরি করতে চায় রামকৃষ্ণ মিশন! ১০-১৫ একর জমির প্রয়োজন, আশ্বাস মুখ্যমন্ত্রীর

Last Updated:

Ramakrishna Mission: মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ''জগন্নাথ ধাম আমরা তৈরি করছি, এটা বাংলার নয়, বিশ্বের আইকন হিসাবে থাকবে। এটা সযত্নে রক্ষা করবেন। এটা আপনারা রক্ষা করবেন।''

এবার কি দিঘায় হবে রামকৃষ্ণ মিশনের স্কুল?
এবার কি দিঘায় হবে রামকৃষ্ণ মিশনের স্কুল?
দিঘা: দিঘার জগন্নাথ মন্দিরের পর এবার রামকৃষ্ণ মিশন ও মঠ দিঘাতে স্কুল করতে চায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেওয়া হয়েছে মিশনের তরফে। ১০ থেকে ১৫ একর জমি তাদের প্রয়োজন। প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ”জগন্নাথ ধাম আমরা তৈরি করছি, এটা বাংলার নয়, বিশ্বের আইকন হিসাবে থাকবে। এটা সযত্নে রক্ষা করবেন। এটা আপনারা রক্ষা করবেন।”
advertisement
আগামী বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শনের পর এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি জানিয়েছেন, এ বার থেকে রথযাত্রা শুরু হবে দিঘার জগন্নাথ মন্দির থেকে। সোনার ঝাড়ুর জন্য নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘সমুদ্রসৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করব বলে ঠিক করেছিলাম। আমার সঙ্গে সরকারি আধিকারিকেরা ছিলেন। তিন বছর পর সেই কাজ শেষ হল।’’
advertisement
মুখ্যমন্ত্রী আরও জানান, ”আমি কোনও তুলনা করব না পুরীর মন্দিরের সঙ্গে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উচ্চতার মতোই এটা করা হবে। পুরীর সঙ্গে তুলনা করব না। ওদেরটা রাজ রাজারা করেছেন, এটা আমরা সরকারের টাকায় করছি। ২৫০ কোটি টাকা খরচ করা হয়েছে‌। রথযাত্রা এবার থেকে এখানে হবে। অছি পরিষদ তৈরি করেছি। মুখ্যসচিব, জেলাশাসক, ইসকনের প্রতিনিধি ছাড়াও সনাতন ধর্মের প্রতিনিধি থাকবেন।” এরই মধ্যে এবার রামকৃষ্ণ মিশনের তরফে মুখ্যমন্ত্রীর কাছে স্কুল গড়তে জমির আবেদন জানানো হল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ramakrishna Mission: দিঘায় এবার স্কুল তৈরি করতে চায় রামকৃষ্ণ মিশন! ১০-১৫ একর জমির প্রয়োজন, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement