advertisement

Rajeev Kumar: মমতার 'আস্থাভাজন' ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল কমিশন, ভোট ঘোষণার পরই বিরাট সিদ্ধান্ত

Last Updated:

Rajeev Kumar: গত ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজি হন রাজীব কুমার৷ মনোজ মালব্যের জায়গায় ডিজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন রাজীব কুমার৷

সরানো হল রাজীব কুমারকে
সরানো হল রাজীব কুমারকে
কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আস্থাভাজন’ পুলিশ কর্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। চালু হয়ে গেছে আদর্শ আচরণবিধি। সেই সময়ই রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যের কাছে বিকেল ৫টার মধ্যে তিন জনের নাম ডিজি হিসেবে চাইল কমিশন। আরও বেশ কয়েকটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজি হন রাজীব কুমার৷ মনোজ মালব্যের জায়গায় ডিজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন রাজীব কুমার৷ ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার আগে রাজ্যের ইলেক্ট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব পদে ছিলেন রাজীব কুমার৷
advertisement
advertisement
এর আগে কলকাতা পুলিশের নগরপালের দায়িত্ব সামলেছেন রাজীব কুমার৷ সেই সময় সারদা মামলা সংক্রান্ত তদন্তের সূত্রে রাজীবের সরকারি বাসভবনে হানা দিয়েছিল সিবিআই৷ এই ঘটনার প্রতিবাদে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে রাজীবকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
advertisement
একটা সময়ে এই সারদা তদন্তে শিলংয়ে রাজীব এবং কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। পশ্চিমবঙ্গ থেকে ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব পুলিশের বিভিন্ন পদে কাজ করেছেন। এক সময় সিআইডির অতিরিক্ত ডিজি-ও ছিলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajeev Kumar: মমতার 'আস্থাভাজন' ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল কমিশন, ভোট ঘোষণার পরই বিরাট সিদ্ধান্ত
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement