advertisement

আজ আলিপুর আদালতে রাজীব কুমারের আগাম জামিন মামলার শুনানি

Last Updated:

রাজীবের স্ত্রীর সঙ্গেও কথা বললেন সিবিআই আধিকারিকরা। আড়ালে থেকেই আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন রাজীবের। শনিবার আবেদনের শুনানি।

#কলকাতা: শুক্রবারও রাজীব কুমারের খোঁজে তল্লাশি চালাল সিবিআই। রাজীবের স্ত্রীর সঙ্গেও কথা বললেন সিবিআই আধিকারিকরা। আড়ালে থেকেই আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন রাজীবের। শনিবার আবেদনের শুনানি।
রাজীব কুমারের খোঁজে হন্যে সিবিআই। রাজীবকে খুঁজতে শুক্রবারও কলকাতা-বিষ্ণুপুরের ৪ হোটেল-রিসর্ট, আলিপুর ও টালিগঞ্জের সিআইডি গেস্ট হাউসে হানা দিল সিবিআই। এদিন ৩৪ নম্বর পার্ক স্ট্রীটের বাড়িতেও যান সিবিআই আধিকারিকরা। রাজীব কুমারের স্ত্রীর সঙ্গে কথা বলেন তাঁরা। রাজীব কোথায় আছেন সে বিষয়ে জানতে চান।
তবে খোঁজ না মিললেও আড়ালে থেকেই গ্রেফতারি এড়ানোর চেষ্টা করে চলেছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। শুক্রবার আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন জানান রাজীবের আইনজীবী। সিজিও কমপ্লেক্সে গিয়ে সেকথা জানিয়েও আসেন।
advertisement
advertisement
বৃহস্পতিবারই আলিপুর আদালত জানিয়ে দেয় রাজীবকে গ্রেফতার করতে কোনও পরোয়ানার প্রয়োজন নেই। সরকারি কর্মী হিসাবে তাঁকে গ্রেফতার করতে রাজ্যের অনুমতি নেওয়ার আরজি জানিয়ে যে আবেদন করেছিলেন রাজীবের সেই আবেদনও খারিজ করে দেয় আদালত।
অর্থাৎ যে কোনও মুহূর্তেই রাজীব কুমারকে গ্রেফতার করতে পারে সিবিআই।
কিন্তু তাঁকে খুঁজেই পাওয়া যায়নি। সূত্রের খবর, কল বাউন্স করে রাখার কারণে মোবাইল লোকেশনও ট্র্যাক করতে পারেনি সিবিআই। তবে হাল ছাড়ছে না সিবিআইয়ের বিশেষ দল। রাজীবের খোঁজে তল্লাশি চলছে...
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ আলিপুর আদালতে রাজীব কুমারের আগাম জামিন মামলার শুনানি
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement