advertisement

Sayantika Banerjee: শপথ নিয়ে অনড় রাজ ভবন, ফের চিঠি সায়ন্তিকাদের! অনুরোধের সুরে এল হুঁশিয়ারি?

Last Updated:

গত ৪ জুন লোকসভা ভোটের সঙ্গেই বরানগর এবং ভগবানগোলা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়৷

বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷
বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: সদ্য নির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জটিলতা অব্যাহত৷ রাজ ভবনের পক্ষ থেকে এ দিন ফের ২৬ জুন শপথ নিতে আসার জন্য দুই বিধায়ককে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে৷ বরং শপথ না নিলে বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে বলেও চিঠিতে সংবিধানের ধারা উল্লেখ করে সতর্ক করা হয়েছে৷
রাজ ভবনের পক্ষ থেকে এই চিঠি পাওয়ার পর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন বরানগর এবং ভগবানগোলার দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার৷ যদিও শপথ বাক্য কে পাঠ করাবেন, রাজ ভবনের চিঠিতে তার উল্লেখ নেই৷
advertisement
advertisement
গত ৪ জুন লোকসভা ভোটের সঙ্গেই বরানগর এবং ভগবানগোলা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়৷ কিন্তু তার পরে দু সপ্তাহের বেশি কেটে গেলেও এখনও শপথ নিতে পারেননি দুই তৃণমূল বিধায়ক৷ সাধারণত, নতুন বিধায়কদের শপথগ্রহণ বিধানসভায় করাটাই রীতি৷
বিধানসভা সূত্রে খবর, এবার পরিষদীয় দফতরের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই রাজভবনের পক্ষ থেকে শপথ গ্রহণের চিঠি পাঠানো হয় নবনির্বাচিত দুই বিধায়ককে৷ সেই চিঠিতে জানানো হয়, আগামী ২৬ জুন দুই বিধায়য়ককে রাজ ভবনে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সায়ন্তিকা আগেই এই চিঠি পেয়েছিলেন৷ সোমবার এই চিঠি পান ভগবানগোলার বিধায়ক রেয়াতও৷ গতকালই শপথ গ্রহণ অনুষ্ঠান বিধানসভায় করানোর জন্য রাজ্যপালকে আর্জি জানিয়ে চিঠি দিয়েছিলেন সায়ন্তিকা৷
advertisement
যদিও শপথ গ্রহণের বিষয়ে অনড় রাজ ভবন৷ এ দিন যে চিঠি দুই বিধায়ককে পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ের পর বিধায়ক নির্মলচন্দ্র রায় রাজ ভবনে শপথ নিয়েছিলেন৷ নতুন জয়ী দুই বিধায়কও যেন আগামী ২৬ জুন শপথ নিতে বিধানসভাতেই আসেন৷ শেষ পর্যন্ত শপথ জট কাটে নাকি বিষয়টি নিয়ে শাসক দলের সঙ্গে রাজ ভবনের সংঘাত আরও তীব্র হয়, সেটাই দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sayantika Banerjee: শপথ নিয়ে অনড় রাজ ভবন, ফের চিঠি সায়ন্তিকাদের! অনুরোধের সুরে এল হুঁশিয়ারি?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement