advertisement

অনুরাগীদের ছাড়াই এবার ২৫ শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, ঘরোয়া ভাবেই কবিগুরুর জন্মদিন পালন

Last Updated:

শুক্রবারের ছবিটা দেখলে হয়তো বোঝা যাবে না যে ঠাকুরবাড়িতে ২৫ শে বৈশাখ পালিত হচ্ছে

#কলকাতা: নিঃসঙ্গতাকে সঙ্গী করেই এবার ২৫ শে বৈশাখ কাটল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।করোনা ভাইরাসের সংক্রমণ এবং লকডাউন এর জেরে এবার অনুরাগীদের ছাড়াই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠাকুরবাড়িতে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করলেন। রীতি মেনেই শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর সময় রীতি মেনেই ঠাকুরবাড়িতে বাজানো হয় রবীন্দ্র সঙ্গীত। তবে উপাচার্যের পাশাপাশি হাতে গোনা মাত্র কয়েকজন আধিকারিক ছিলেন এদিনের ঠাকুরবাড়িতে শ্রদ্ধা নিবেদনের জন্য।
করোনা ভাইরাস সংক্রমণের জেরে মার্চ মাসের শেষ দিক থেকেই বন্ধ রয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। বিশ্ববিদ্যালয়ের তরফে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল এবছর পঁচিশে বৈশাখে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হবেনা ঠাকুরবাড়িতে। সেই মোতাবেক এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের হাতেগোনা কয়েকজন আধিকারিক ছাড়া আর কেউ ঠাকুর বাড়ির ভেতরে ঢোকেন নি। যদিও নিজেদের বাড়িতে না রাখতে পেরে পায়ে হেঁটে কয়েকজন রবীন্দ্র অনুরাগী চলে এসেছিলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শ্রদ্ধা জানানোর জন্য। ভিতরে ঢুকতে না পেরে বাইরেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান এই অনুরাগীরা। এ প্রসঙ্গে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানান ‘সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এবার বাইরের কাউকে না ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে রীতি মেনেই ঠাকুরবাড়িতে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি কবিগুরু কে।’
advertisement
advertisement
একের পর এক অনুষ্ঠান স্থগিত হয়ে যাচ্ছে। এবার সেই তালিকায় ঢুকে পড়েছে বাঙালির আবেগ এর অন্যতম অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন।২৫ শে বৈশাখের দিনটায় কবিকে শ্রদ্ধা জানানোর জন্য একাধিক অনুষ্ঠান আয়োজন করা হয় বিভিন্ন জায়গায়। তবে এই দিনে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অনুষ্ঠানের দিকেই তাকিয়ে থাকে গোটা শহর তথা রাজ্যবাসী।পঁচিশে বৈশাখে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পা রাখার পর্যন্ত জায়গা থাকেনা রবীন্দ্র অনুরাগীদের ভিড়ে। এইদিনটা প্রত্যেক বছরেই ভোর বেলা থেকেই গান, নাচ আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে ঠাকুরবাড়িতে।একাধিক শিল্পীরা আসেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসেন গানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু এবারের ছবিটা করোনা ভাইরাসের সংক্রমণ এবং তার জেরে চলতে থাকা লকডাউন কার্যত পুরো বদলে দিল।
advertisement
অন্তত শুক্রবারের ছবিটা দেখলে হয়তো বোঝা যাবে না যে ঠাকুরবাড়িতে ২৫ শে বৈশাখ পালিত হচ্ছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ হাতেগোনা কয়েকজন আধিকারিক শুক্রবার সকালে রীতি মেনে কবিগুরুকে শ্রদ্ধা জানান ঠাকুরবাড়িতে। তবে অনুরাগীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও শুক্রবার ঠাকুরবাড়িতে অবশ্য দেখা গেল এক অন্য ছবি। পায়ে হেঁটে কয়েকজন রবীন্দ্র অনুরাগী পৌঁছে গিয়েছিলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। ঠাকুর বাড়ির বাইরেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন জানিয়ে আবার পায়ে হেঁটে বাড়ি ফিরে গেলেন এই কয়েকজন অনুরাগী। এরইমধ্যে সোমনাথ দাস নামে এক রবীন্দ্র অনুরাগী বললেন " এবারের ঠাকুরবাড়ির ছবিটা দেখে খুব মন খারাপ লাগল। কিন্তু কি করব বাস্তবটা আমাদের মেনে নিতেই হবে।"
advertisement
SOMRAJ BANDOPADHYAY
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অনুরাগীদের ছাড়াই এবার ২৫ শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, ঘরোয়া ভাবেই কবিগুরুর জন্মদিন পালন
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement