advertisement

CBI in R G Kar: আর জি কর কাণ্ডের তদন্তে ২০ সদস্যের সিবিআই দল! গোটা বিষয় নজরবন্দি দিল্লির

Last Updated:

জানা গিয়েছে, আর জি কর কাণ্ডের তদন্তে ২০ সদস্যের একটি সিবিআই দল কাজ করবে৷ জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার রয়েছে এই টিমে৷ রয়েছেন ডিআইজি পদ মর্যাদার অফিসারও৷

কলকাতা: আর জি কর কাণ্ডের তদন্তে আগামী রবিবার পর্যন্ত সময় কলকাতা পুলিশকে সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, তেমন হলে তদন্তভার সিবিআইয়ের হাতে দিতেও তাঁর আপত্তি নেই বলে জানিয়েছিলেন তিনি৷ অবশ্য তার আগেই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷
সেই মতো গত মঙ্গলবারই টালা থানা থেকে ঘটনার এফআইআরের সার্টিফায়েড কপি নেন সিবিআইয়ের আধিকারিকেরা৷ পরবর্তী কালে রাতেই দায়ের হয় এফআইআর৷ বুধবার সকালেই দিল্লি থেকে কলকাতায় চলে আসে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল৷ সঙ্গে মেডিক্যাল ও ফরেন্সিক টিম৷ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে৷ তাঁর মেডিক্যাল পরীক্ষাও করা হয় এদিন৷
advertisement
আরও পড়ুন: ‘আপনাদের পায়ে ধরে বলছি,’ এবার সরাসরি আন্দোলনরত চিকিৎসকদের কাছে আর্জি জানালেন মমতা
জানা গিয়েছে, আর জি কর কাণ্ডের তদন্তে ২০ সদস্যের একটি সিবিআই দল কাজ করবে৷ জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার রয়েছে এই টিমে৷ রয়েছেন ডিআইজি পদ মর্যাদার অফিসারও৷
advertisement
advertisement
এছাড়া, সেন্ট্রাল ফরেন্সিকের ৫ জন দিল্লি থেকে এসেছেন৷ পুরো বিষয়ে নজর রাখছে একজন অ্যাডিশনাল ডিরেক্টর পদ মর্যাদার অফিসার। তদন্তের পুরো বিষয় মনিটরিং হচ্ছে দিল্লি থেকে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI in R G Kar: আর জি কর কাণ্ডের তদন্তে ২০ সদস্যের সিবিআই দল! গোটা বিষয় নজরবন্দি দিল্লির
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement