advertisement

Mamata Banerjee: ৩০ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরেছে, বিজেপিকে খুশি করতে বাংলাকে টার্গেট করছে কমিশন তীব্র তোপ মমতার

Last Updated:

মহারাষ্ট্রের পুণেতে পুরুলিয়ার ২৪ বছর বয়সী পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর হত্যার অভিযোগ ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতাঃ মহারাষ্ট্রের পুণেতে পুরুলিয়ার ২৪ বছর বয়সী পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর হত্যার অভিযোগ ঘিরে উত্তাল গোটা রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ হাসপাতালে প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা, বাঙ্গুরে আহত মহিলা! সিসিটিভি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ
মঙ্গলবার, নবান্নে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিক ইস‍্যুতে ফের কথা বলেন। তাঁর দাবি, রাজ্য থেকে প্রায় ৩০ লক্ষ পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই ফিরে এসেছে। তাঁর অভিযোগ, বাংলাভাষী হওয়ার কারণে বহু মানুষকে নিশানা করা হচ্ছে। পাশাপাশি তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করে বলেন, “বিজেপিকে সন্তুষ্ট করার জন্য বাংলাকে টার্গেট করা হচ্ছে। সাধারণ মানুষ কোথায় বিচার পাবে?”
advertisement
advertisement
এই ঘটনার পর প্রশাসনকে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আইন আইনের পথেই চলবে এবং এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। মুখ্যসচিবকে বিকেল ৫টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ৩০ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরেছে, বিজেপিকে খুশি করতে বাংলাকে টার্গেট করছে কমিশন তীব্র তোপ মমতার
Next Article
advertisement
Haryana Bank Employee Murder Update: ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী
ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে পুলিশের জালে স্বামী
  • হরিয়ানায় তরুণী ব্যাঙ্ক কর্মী খুনের ঘটনায় নয়া মোড়৷

  • স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী৷

  • স্ত্রীকে খুন করে ডাকাতির গল্প ফেঁদেছিল অভিযুক্ত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement