PSC Clerkship Recruitment: পিএসসি দফতরের সামনে অবস্থান, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের দাবিতে শোরগোল
- Published by:Raima Chakraborty
Last Updated:
বুধবার চারজনের প্রতিনিধি দল পিএসসি আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং নিজেদের দাবি দেওয়ার কথা জানান। (PSC Clerkship Recruitment)
#কলকাতা: ক্লার্কশিপের চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে এবার অবস্থান-বিক্ষোভে অংশ নিলেন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা। তাঁদের জন্য পিএসসির অন্তর্গত ২৭৯ টি শূন্য পদের নিয়োগের জন্য হওয়া পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে পিএসসি অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে অংশ নেন তাঁরা। তাঁদের দাবি, বুধবার চারজনের প্রতিনিধি দল পিএসসি আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং নিজেদের দাবি দেওয়ার কথা জানান। (PSC Clerkship Recruitment)
তাঁদের আরও দাবি, দু-একদিনের মধ্যে তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে এমনটাই জানানো হয়েছে পিএসসি তরফে। তাদের অভিযোগ এখনো পর্যন্ত চূড়ান্ত ফল প্রকাশ কবে হবে তা নিয়ে কোন আশ্বাস দেননি কর্তারা। তাই দু-একদিনের মধ্যে তাদের ফল প্রকাশ নিয়ে কোন সিদ্ধান্ত না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এই বিশেষ সক্ষম পরীক্ষা প্রার্থীরা।প্রসঙ্গত ৭২০০ টি শূণ্য পদে নিয়োগের জন্য ২০১৯ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন: তেলছাড়া অমলেট বানানোর উপায়, দিতে হবে কোক ও ওরিও! দেখুন ভাইরাল ভিডিও
কুড়ি সালে নেওয়া হয় রিজিওনাল ক্লার্কশিপের জন্য পরীক্ষা। এরপর দু'বছর প্রায় কেটে গিয়েছে চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে চলতি বছরের মার্চ মাস থেকে বিভিন্ন সময় পরীক্ষার্থীরা নিজেদের দাবি-দাওয়া নিয়ে পিএসসি কর্তাদের সঙ্গে আলোচনা চালিয়েছেন। এমনকি জুন মাসে বিক্ষোভ দেখানোর পর এই শূন্য পদে নিয়োগের জন্য ডিরেক্টরেট সেক্রেটারিয়েট পদে নিয়োগের ফল প্রকাশ করে পিএসসি। কিন্তু রিজিওনাল ক্লার্কশিপের শূন্য পদের নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে গত বুধবার ৬ জুলাই পিএসসি দফতরের সামনে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। ওইদিন বিকেলে ৩৭৮৫ জনের ফল প্রকাশ করে পিএসসি।
advertisement
advertisement
আরও পড়ুন: বাবার সঙ্গে পুতুল বানিয়েই অসীম লড়াই করতে তৈরি অসীম, মন ভালো করা এক গল্প!
বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ না হওয়ায় এদিন তারা বিক্ষোভ দেখান পিএসসি দফতরের সামনে। তাদের দাবি ২৬৯টি পদের জন্য চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে । এই পরীক্ষার্থীদের একাংশের দাবি, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজনের ফলাফল নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে, তা মিটিয়ে একেবারে ফল প্রকাশ করতে চায় পিএসসি কর্তৃপক্ষ। তাদের দাবি, যাদের ফলাফল নিয়ে সমস্যা হয়েছে তাদের ওয়েটিং লিস্টে রেখে বাকিদের ফল প্রকাশ করা হোক।
Location :
First Published :
Jul 13, 2022 5:37 PM IST










