advertisement

নিজেদের মতো টাঙানো ভাড়ার চার্ট, তাই দিয়েই নিজেদের মতো চলছে বাস পরিষেবা

Last Updated:

১০,১২,১৪ নিয়েই চলছে বাস। পরিবহন দফতর অবশ্য বলছে তারা অভিযোগ পেয়েছে। ব্যবস্থা নেবে তারা।

#কলকাতা: ভাড়া বাড়েনি। তবে একাধিক ট্যাক্সে ছাড় মিলেছে। কোনও ছাড় না পেলেও নিজেদের বাড়িয়ে নেওয়া ভাড়া এক ধাক্কায় ৫০ থেকে ৩০ করে নিয়েছে ট্যাক্সি সংগঠনগুলি। যদিও কলকাতার একাধিক রুটে নিজের ইচ্ছা মতো বাসের ভাড়া নেওয়ার প্রবণতা থেকেই গিয়েছে। মালিকরা হাত তুলে দিয়েছেন। তাদের বক্তব্য কর ছাড় দিলেও, লাভের লাভ কিছুই নেই। ফলে কে কত ভাড়া নিচ্ছে তা বোঝা তাদের পক্ষে সম্ভব নয়।
সম্ভব নয় এই সব রুটের বাসের ওপর নজরদারি চালিয়ে যাওয়া। বেশ কিছু রুটের বাসের তরফ থেকে বাসে টাঙিয়ে রাখা আছে ভাড়ার তালিকা। না সরকার স্বীকৃত ভাড়ার তালিকা নয়। টাঙানো আছে, নিজেদের ইচ্ছা মতো ভাড়ার অংশের একটা ছাপানো কাগজ। যা অনেকটাই বিজ্ঞাপনের পোস্টারের মতো। সেখানে উল্লেখ রয়েছে, ডিজেলের মূল্যবৃদ্ধি ক্রমশ হয়ে চলেছে। তাকে আটকানোর সুযোগ পাওয়া যাচ্ছে না। ফলে বাস নামাতে গেলে দৈনিক যে খরচ হচ্ছে তা বাড়তি ভাড়া দিয়েই মোকাবিলা করতে হবে।
advertisement
advertisement
তাই সংগঠন বা পরিবহণ দফতর নয় একেবারে মালিকরা নিজেরা বসেই বাসের ভাড়া বাড়িয়ে নিয়েছেন তা আদায়ও করছেন যাত্রীদের থেকে। রুট নাম্বার ৪৬, যারা কর মকুবের পরেও বাড়তি ভাড়া নিয়ে চলেছে। ৪৬ এ, ৪৬ বি এই একই পথে সামিল। এই সব রুটের বাস চলে এসপ্ল্যানেড থেকে বিমানবন্দর, নিউটাউন এই সব রুটে। যাত্রী এই রুটে যথাযথ বলেই জানাচ্ছেন পরিবহণ দফতরের আধিকারিকরা। সেখানেই বাসের ভাড়া নেওয়া হচ্ছে বাড়তি৷ এই সব রুটের বাসে উঠলেই দিতে হবে ১০ টাকা। এর পর আছে ১২ টাকা। তারপর আছে ১৪ টাকা। কেন নেওয়া হচ্ছে এই ভাড়া? মালিকদের বক্তব্য, অস্বাভাবিক জ্বালানি দাম বৃদ্ধি বা যাত্রী কম থাকা সত্ত্বেও গত দু'মাস ধরে তারা বাস পরিষেবা দিচ্ছে। তাই এই বাড়তি ভাড়া তাদের প্রাপ্য। ঝুঁকি ও ক্ষতি নিয়ে গাড়ি চলছে তাই এই বাড়তি ভাড়া তারা নিতেই পারে। অনেক যাত্রী অবশ্য বাসে উঠে নুন্যতম যাত্রার জন্য ৭ টাকা দিলে তাকে শুনতে হচ্ছে কটূ কথা। ফলে ১০,১২,১৪ নিয়েই চলছে বাস। পরিবহন দফতর অবশ্য বলছে তারা অভিযোগ পেয়েছে। ব্যবস্থা নেবে তারা।
advertisement
ABIR GHOSHAL
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিজেদের মতো টাঙানো ভাড়ার চার্ট, তাই দিয়েই নিজেদের মতো চলছে বাস পরিষেবা
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement