advertisement

‘প্রতিশ্রুতি দিলে তা রাখতে হয়, যেটা আমরা করে দেখিয়েছি’, কংগ্রেসের ইস্তেহার প্রসঙ্গে মমতা

Last Updated:
#কলকাতা: দেশের সুরক্ষা নিয়ে ভোট প্রচারে গলা ফাটাচ্ছেন প্রধানমন্ত্রী। ইস্তেহারে পাল্টা অস্ত্র সাজিয়েছেন রাহুল গান্ধিও। জাতীয় সুরক্ষা, অভ্যন্তরীণ সুরক্ষা, কাশ্মীর নীতি বা বিদেশনীতি ৷ সবকিছুতেই নয়া ভাবনা কংগ্রেসের ইস্তেহারে ৷
কংগ্রেসের ইস্তেহারের কড়া সমালোচনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু প্রতিশ্রুতি দিলেই হয় না ৷ দেওয়া প্রতিশ্রুতি রাখতে হয় ৷ যেটা আমরা করে দেখিয়েছি ৷’
প্রসঙ্গত, কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে আনা হবে MGNREGA 3.0 ৷ ১০০ দিনের বদলে এবার মিলবে ১৫০ দিনের কাজ ৷ এমনই একাধিক প্রতিশ্রুতিসহ দিল্লিতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ২০১৯ লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস ৷
advertisement
advertisement
দেশবাসীদের সিংহভাগের উপার্জনের উৎস এই MGNREGA প্রকল্প ৷ দেশের দারিদ্র দূরীকরণের প্রথম ধাপ হিসেবে কংগ্রেসের প্রতিশ্রুতি সরকারে এলে এবার ন্যূনতম ১০০ দিনের বদলে মিলবে নিশ্চিত ১৫০ দিনের কাজ ৷ উল্লেখ্য, গত ২৭ মার্চ লোকসভা নির্বাচনী ইস্তেহারে MGNREGA প্রকল্পের নিশ্চিত ১০০ দিনের কাজ বাড়িয়ে ২০০ দিন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘প্রতিশ্রুতি দিলে তা রাখতে হয়, যেটা আমরা করে দেখিয়েছি’, কংগ্রেসের ইস্তেহার প্রসঙ্গে মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement