advertisement

Tangra Case Hospital Bill: দেনার দায়ে ডুবে, হাসপাতালের বিল কয়েক লক্ষ! দে বাড়ির তিন সদস্যকে নিয়ে জট, প্রণয়কে এনআরএস-এ ভর্তি করল পুলিশ

Last Updated:

দেনার দায়ের ডুবে গিয়েই তাঁরা সপরিবারে আত্মঘাতী হওয়ায় সিদ্ধান্ত নেন বলে দাবি করেছেন ট্যাংরার দে বাড়ির দুই ভাই প্রণয় এবং প্রসূন৷ ফলে তাঁদের পক্ষে এই কয়েক লক্ষ টাকার বিল মেটানোর প্রশ্ন ওঠে না৷

প্রণয় দে (বাঁদিকে)-কে বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে গেল পুলিশ, এখনও চিকিৎসাধীন ভাই প্রসূন৷৷
প্রণয় দে (বাঁদিকে)-কে বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে গেল পুলিশ, এখনও চিকিৎসাধীন ভাই প্রসূন৷৷
কলকাতা: ট্যাংরা কাণ্ডে জীবিত দে বাড়ির তিন সদস্যের হাসপাতালের বিল নিয়ে তৈরি হল চরম জটিলতা৷ বুধবার সকালে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করে প্রণয় দে, তাঁর নাবালক ছেলে এবং প্রণয়ের ভাই প্রসূনকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ৷ গুরুতর আহত তিন জনের চিকিৎসা বাবদ এখনও পর্যন্ত কয়েক লক্ষ টাকা বিল হয়েছে ওই বেসরকারি হাসপাতালে৷ কিন্তু হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তিন জনের কোনও আত্মীয় অথবা পরিচিতই বিল মেটাতে রাজি হননি৷
এই অবস্থায় প্রণয় দে এবং তাঁর ১৪ বছরের ছেলের অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় আজ সকাল দশটায় তাঁদের ছুটি করে দেয় হাসপাতাল কর্ত়ৃপক্ষ৷ কিন্তু তার পরেও জট কাটেনি৷ কারণ প্রথমে শোনা গিয়েছিল প্রণয় দে এবং তাঁর ছেলেকে বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে গিয়ে কোনও সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করবে পুলিশ৷ যদিও সন্ধে পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেরকম কোনও ব্যবস্থা করা হয়নি৷ ফলে হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিলেও সন্ধে পর্যন্ত ওই বেসরকারি হাসপাতালেই আটকে থাকেন প্রণয় দে এবং তাঁর ছেলে৷ রাত আটটার পর প্রণয় দে-কে ওই বেসরকারি হাসপাতাল থেকে বের করে নিয়ে যায় পুলিশ৷ রাতেই তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়৷
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সহ চিকিৎসার যাবতীয় খরচ ধরে প্রণয় দে-র নাবালক পুত্রের বিল দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩২ হাজার টাকা৷ প্রণয়ের দে-র চিকিৎসা বাবদ বিল হয়েছে ১ লক্ষ ৩১ হাজার টাকা৷ প্রণয়ের ভাই প্রসূন-দের চিকিৎসার বিলও প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ছুঁয়েছে বলে ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর৷
advertisement
দেনার দায়ের ডুবে গিয়েই তাঁরা সপরিবারে আত্মঘাতী হওয়ায় সিদ্ধান্ত নেন বলে দাবি করেছেন ট্যাংরার দে বাড়ির দুই ভাই প্রণয় এবং প্রসূন৷ ফলে তাঁদের পক্ষে এই কয়েক লক্ষ টাকার বিল মেটানোর প্রশ্ন ওঠে না৷ হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, প্রণয় এবং তাঁর ছেলের বিল তারা মকুব করেছেন৷ প্রণয় এবং প্রসূন দে-কে পুলিশ গ্রেফতার করবে, এমনটাই নিশ্চিত৷ তাঁদের সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ৷ এই পরিস্থিতিতে প্রণয় দে-র নাবালক পুত্রের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে৷ আপাতত ওই নাবালকের জন্য সরকারি হাসপাতালে বেডের ব্যবস্থা করা যায়নি বলেই খবর৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra Case Hospital Bill: দেনার দায়ে ডুবে, হাসপাতালের বিল কয়েক লক্ষ! দে বাড়ির তিন সদস্যকে নিয়ে জট, প্রণয়কে এনআরএস-এ ভর্তি করল পুলিশ
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement