advertisement

Chanditala IC Extra Marital Relationship: বিয়ের চাপ বান্ধবীর, পরকীয়া সম্পর্কে ফেঁসে গিয়েই নিজের হাতে গুলি অপসারিত আইসি-র?

Last Updated:

জয়ন্ত পাল নামে ওই পুলিশ আধিকারিক বিবাহিত৷ তাঁর একটি পুত্রসন্তানও রয়েছে৷ তার পরেও হাওড়ার আন্দুলের বাসিন্দা পার্লার কর্মী ওই তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি৷

বিবাহিত হয়েও পরকীয়া সম্পর্কে জড়ান চণ্ডীতলা থানার অপসারিত আইসি জয়ন্ত পাল৷
বিবাহিত হয়েও পরকীয়া সম্পর্কে জড়ান চণ্ডীতলা থানার অপসারিত আইসি জয়ন্ত পাল৷
হাওড়া: কোনও দুর্ঘটনা বা আচমকা গুলি চলার ঘটনা হয়৷ হাওড়ায় নিজেই নিজের পাতে পরিকল্পনা মাফিক গুলি চালান হুগলির চণ্ডীতলা থানার অপসারিত আইসি জয়ন্ত পাল৷ পুলিশি জিজ্ঞাসাবাদে এরকমই জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক৷
কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন তিনি? জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, জয়ন্ত পাল নামে ওই পুলিশ আধিকারিক বিবাহিত৷ তাঁর একটি পুত্রসন্তানও রয়েছে৷ তার পরেও হাওড়ার আন্দুলের বাসিন্দা পার্লার কর্মী ওই তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি৷ দীর্ঘ দিন ধরেই এই পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন ওই পুলিশ আধিকারিক৷ হাওড়ায় বান্ধবীর নামে তিনি একটি ফ্ল্যাটও কিনেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা৷ বান্ধবীর বন্ধু বান্ধবদের নিয়ে মাঝে মধ্যে সেই ফ্ল্যাটে পার্টিও চলত৷
advertisement
advertisement
এত কিছুর পরেও বান্ধবীর চাহিদা দিন দিন বেড়েই চলেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক৷ এমন কি, বিয়ের জন্যও চাপ দিতে শুরু করেন বান্ধবী৷ ঘটনার দিন গত বুধবার বান্ধবীকে নিয়ে বেরিয়েছিলেন জয়ন্তবাবু৷ কেনাকাটা, খাওয়া দাওয়ার পর আন্দুলের বাড়িতে বান্ধবীকে ছাড়তে যাচ্ছিলেন তিনি৷ তখনই ফের বিয়ের কথা তোলেন ওই তরুণী৷ এই নিয়ে দু জনের মধ্যে শুরু হয় বচসা৷
advertisement
বান্ধবীকে চাপে ফেলতে আগে থেকেই থানায় বাজেয়াপ্ত হওয়া একটি আগ্নেয়াস্ত্র নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন ওই পুলিশ আধিকারিক৷ তবে বুধবারের গন্ডগোল বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়৷ ওই তরুণী নিজের বন্ধুদেরও ফোন করে ডেকে নেন৷ এরই মধ্যে গাড়ি থেকে নেমে সেই আগ্নেয়াস্ত্র থেকেই নিজের হাতে গুলি করেন জয়ন্তবাবু৷ ওই পুলিশ আধিকারিক নিজের হাতে গুলি চালানোর পরই ঘটনাস্থলে হাজির হন তরুণীর বন্ধুরা৷ এর পর তাঁরা সবাই মিলে জয়ন্তবাবুকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন৷
advertisement
তবে জয়ন্তবাবু এমন ভাবে গুলি চালিয়েছিলেন যে গুলি তাঁর হাত ছুঁয়ে বেরিয়ে যায়৷ আঘাত খুব গুরুতর না হওয়ায় আজই ওই পুলিশ আধিকারিককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও বড় শাস্তির মুখে পড়তে চলেছেন ওই পুলিশ আধিকারিক৷ ঘটনার দিনই তাঁকে চণ্ডীতলা থানার আইসি-র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ থানা থেকে বাজেয়াপ্ত হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে আসা, তা থেকে গুলি চালানোর জন্য ওই পুলিশ আধিকারিককে গ্রেফতারও করা হতে পারে বলেই সূত্রের খবর৷
advertisement
ইতিমধ্যেই পুলিশি তল্লাশিতে ঘটনাস্থলের কাছে ঝোপের ভিতর থেকে ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে৷ অপসারিত আইসি এবং তাঁর বান্ধবী যে গাড়িতে ছিলেন, তার ভিতর থেকে যৌন শক্তিবর্ধক ওষুধ, সেক্স টয় উদ্ধার হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chanditala IC Extra Marital Relationship: বিয়ের চাপ বান্ধবীর, পরকীয়া সম্পর্কে ফেঁসে গিয়েই নিজের হাতে গুলি অপসারিত আইসি-র?
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement