advertisement

BBC documentary on Narendra Modi: মোদির তথ্যচিত্র দেখানোর সময় প্রেসিডেন্সিতেও অন্ধকার, দেখানো হল যাদবপুরেও

Last Updated:

এসএফআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আবারও বড় আকারে তথ্যচিত্রের দু'টি ভাগই দেখানোর ব্যবস্থা করা হবে৷

প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ে দেখানো হল বিবিসি-র তথ্যচিত্র।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ে দেখানো হল বিবিসি-র তথ্যচিত্র।
কলকাতা: জেএনইউ-এর পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়। নরেন্দ্র মোদি এবং গুজরাত হিংসার ঘটনাকে নিয়ে তৈরি বিবিসি-র তথ্যচিত্র দেখানোর সময় প্রেসিডেন্সিতেও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল৷ অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরের সর্বত্র বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও যে ঘরে তথ্যচিত্র দেখানো হচ্ছিল, সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়৷ প্রায় আধ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ ফেরে৷
ততক্ষণে অবশ্য নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় সাউন্ড বক্স খুলে নিয়ে যাওয়া হয়৷ সবমিলিয়ে নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত তথ্যচিত্রের প্রদর্শনকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর৷
advertisement
মূলত এসএফআই-এর উদ্যোগেই এ দিন প্রেসিডেন্সিতে বিবিসি-র এই বিতর্কিত তথ্যচিত্র দেখানোর উদ্যোগ নেওয়া হয়৷ সবমিলিয়ে প্রায় ৫০ থেকে ৬০ জন পড়ুয়া তথ্যচিত্র দেখার জন্য জড়ো হন৷ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনার প্রতিবাদে বিক্ষোভও দেখান এসএফআই সমর্থকরা৷ শেষ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ফিরলে ফের তথ্যচিত্রের প্রদর্শন শুরু হয়৷ এসএফআই-এর পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, খুব শিগগিরই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আবারও বড় আকারে তথ্যচিত্রের দু'টি ভাগই দেখানোর ব্যবস্থা করা হবে৷
advertisement
এ দিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়েও মোদিকে নিয়ে বিবিসি-র তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করা হয়েছিল৷ যাদবপুরে এআইএসএ-র পক্ষ থেকে তথ্য়চিত্র দেখানোর ব্যবস্থা করা হয়৷ তথ্যচিত্র শেষ হওয়ার পরই বিজেপি এবং আরএসএস বিরোধী স্লোগানও ওঠে জমায়েত থেকে৷
advertisement
কেন্দ্রীয় সরকারের অভিযোগ, বিবিসি-র এই তথ্যচিত্রে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা মিথ্যে এবং নির্দিষ্ট উদ্দেশ্যপ্রণোদিত৷ ইতিমধ্যেই ইউটিউব, ট্যুইটারের মতো সমাজমাধ্যমগুলি থেকে এই বিতর্কিত তথ্যচিত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
আজও বিবিসি-র এই তথ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে দিল্লি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়ায়৷ বিনা অনুমতিতেই তথ্যচিত্র দেখানো হচ্ছে, এই অভিযোগে তথ্যচিত্র দেখতে জমায়েত হওয়া পড়ুয়াদের সরিয়ে দেয় পুলিশ৷ দু' পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BBC documentary on Narendra Modi: মোদির তথ্যচিত্র দেখানোর সময় প্রেসিডেন্সিতেও অন্ধকার, দেখানো হল যাদবপুরেও
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement