advertisement

Mani Shankar Mukherjee : সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন!'- সাহিত্যিক শংকরের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mani Shankar Mukherjee Death News: সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। বাংলা সাহিত্যে অপূরণীয় ক্ষতি বলে জানান মুখ্যমন্ত্রী। এইদিন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি শোকপ্রকাশ করেন।

শোকপ্রকাশ মমতার
শোকপ্রকাশ মমতার
কলকাতা: প্রয়াত বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণি শংকর মুখোপাধ্যায়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণি শঙ্কর মুখোপাধ্যায় (শংকর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল।”
এরপরে শংকরের একাধিক বইয়ের প্রসঙ্গ এনে তিনি লেখেন, ” ‘চৌরঙ্গী’ থেকে ‘কত অজানারে’, ‘সীমাবদ্ধ’ থেকে ‘জনঅরণ্য’—তাঁর কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তাঁর লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের না-বলা কথা। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে তাঁর সুগভীর গবেষণা ও গ্রন্থসমূহ আমাদের কাছে অমূল্য সম্পদ। তাঁর প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি।”
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, বাংলার কালজয়ী সাহিত্যিকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যজগত। কলকাতার সাহেবপাড়ার জীবন নিয়ে তাঁর প্রখ্যাত সৃষ্টি ‘চৌরঙ্গি’৷ তাঁর একাধিক উপন্যাস নিয়ে বড় পর্দায় সিনেমাও হয়েছে৷
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক শংকর সাহিত্যজীবনের শুরু থেকেই পেয়েছেন সাফল্য। অনেক অল্প বয়সেই কলম ধরেছিলেন তিনি। তাঁর প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। ‘কত অজানারে’ দিয়েই পাঠক মহলে সাড়া ফেলে দিয়েছিলেন শংকর। পরে চৌরঙ্গি, সীমাবদ্ধের মতো একাধিক উপন্যাস তাঁকে বিপুল খ্যাতি এনে দেয়। তাঁর দু’টি উপন্যাস, ‘সীমাবদ্ধ’ এবং ‘জন-অরণ্য’ চলচ্চিত্রায়িত হয়েছে সত্যজিতের হাতে। এই দু’টি উপন্যাস এবং ‘আশা আকাঙ্ক্ষা’ নিয়ে প্রকাশিত হয় তাঁর ট্রিলজি, স্বর্গ মর্ত পাতাল।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mani Shankar Mukherjee : সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন!'- সাহিত্যিক শংকরের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Today: আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
  • আরও বাড়বে তাপমাত্রা !

  • আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement