advertisement

Mani Shankar Mukherjee: প্রয়াত সাহিত্যিক শংকর! 'জন অরণ্যে' আজ বিষাদের ছায়া, বাংলার সাহিত্যের এক যুগের অবসান

Last Updated:

Mani Shankar Mukherjee Death News: প্রয়াত প্রখ্যাত লেখক মণিশংকর মুখোপাধ্যায়৷ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক শংকর সাহিত্যজীবনের শুরু থেকেই পেয়েছেন সাফল্য৷ অনেক অল্প বয়সেই কলম ধরেছিলেন তিনি৷ তাঁর প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে৷

প্রয়াত সাহিত্যিক শংকর
প্রয়াত সাহিত্যিক শংকর
কলকাতা: প্রয়াত প্রখ্যাত লেখক মণিশংকর মুখোপাধ্যায়৷ বাঙালি পাঠকের প্রিয় শংকর৷ বাংলার কালজয়ী সাহিত্যিকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর৷ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যজগৎ৷ কলকাতার সাহেবপাড়ার জীবন নিয়ে তাঁর প্রখ্যাত সৃষ্টি ‘চৌরঙ্গি’৷ তাঁর একাধিক উপন্যাস নিয়ে বড় পর্দায় সিনেমাও হয়েছে৷
গত ৪ ফেব্রুয়ারি বার্ধক্য জনিত সমস্যা এবং তীব্র শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান সাহিত্যিক৷ আইসিসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন শংকর৷ আজ, শুক্রবার দুপুর ১২:৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়৷
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক শংকর সাহিত্যজীবনের শুরু থেকেই পেয়েছেন সাফল্য৷ অনেক অল্প বয়সেই কলম ধরেছিলেন তিনি৷ তাঁর প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে৷ ‘কত অজানারে’ দিয়েই পাঠক মহলে সাড়া ফেলে দিয়েছিলেন শংকর৷ পরে চৌরঙ্গি, সীমাবদ্ধের মতো একাধিক উপন্যাস তাঁকে বিপুল খ্যাতি এনে দেয়৷ তাঁর দু’টি উপন্যাস, ‘সীমাবদ্ধ’ এবং ‘জন-অরণ্য’ চলচ্চিত্রায়িত হয়েছে সত্যজিতের হাতে। এই দু’টি উপন্যাস এবং ‘আশা আকাঙ্ক্ষা’ নিয়ে প্রকাশিত হয় তাঁর ট্রিলজি, স্বর্গ মর্ত পাতাল৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
advertisement
এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণি শঙ্কর মুখোপাধ্যায় (শংকর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল। ‘চৌরঙ্গী’ থেকে ‘কত অজানারে’, ‘সীমাবদ্ধ’ থেকে ‘জনঅরণ্য’—তাঁর কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তাঁর লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের না-বলা কথা। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে তাঁর সুগভীর গবেষণা ও গ্রন্থসমূহ আমাদের কাছে অমূল্য সম্পদ। তাঁর প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অগণিত গুণগ্রাহীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।’’
advertisement
বইয়ের মতোই সাড়া ফেলে দেয় চৌরঙ্গি থেকে নির্মিত সত্যজিতের ছবিও৷ স্যাটা বোসের চরিত্রে উত্তম কুমারের অভিনয় আজও নাড়া দেয়৷ দীর্ঘ সাহিত্য জীবনে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি৷ ‘একা একা একাশি’ (Eka Eka Ekashi) স্মৃতিকথার জন্য পান সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার৷ বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য পেয়েছিলেন বঙ্কিম পুরস্কার৷ পাশাপাশি তিনি কলকাতার শেরিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন৷ মূলত কথাসাহিত্য এবং জীবনমুখী লেখার জন্য পাঠকদের কাছে তিনি জনপ্রিয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mani Shankar Mukherjee: প্রয়াত সাহিত্যিক শংকর! 'জন অরণ্যে' আজ বিষাদের ছায়া, বাংলার সাহিত্যের এক যুগের অবসান
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement