Police: হাত বদল হচ্ছে ব্যাগের, দৌড়ল পুলিশ! হাতেনাতে ধরতেই যা বেরল ব্যাগ থেকে, আঁতকে উঠল বর্ধমান
- Reported by:Saradindu Ghosh
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Police: শুক্রবার ধৃত দুজনকে আদালতে তোলা হবে।
বর্ধমান: ফের বমাল সহ গাঁজা উদ্ধার করল পুলিশ। আগেভাগেই এ বিষয়ে খবর ছিল পুলিশের কাছে। সেই মতো বর্ধমান থানার পুলিশ বর্ধমান আরামবাগ রোডের সদরঘাটের কৃষক সেতুর কাছে ওঁত পেতে বসেছিল। সেতুর আশেপাশে গাঁজা ভর্তি ব্যাগগুলি হাতবদল হওয়ার খবর ছিল পুলিশের কাছে ।
জেলা পুলিশ সুপার আমন দীপ জানান, ধৃত দু’জনের কাছ থেকে ব্যাগ ও সুটকেস মিলিয়ে চারটি ব্যাগ থেকে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ওড়িশা থেকে গাঁজা নিয়ে আসছিল ধৃতরা। ধৃত দু’জনের নাম ধীরেন্দ্র সাউ, বাড়ি বীরভূমের বোলপুরে। অন্যজনের নাম বাপী সাউ, বাড়ি
বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠে।
advertisement
আরও পড়ুন: ‘সম্পন্না’, আরজি কর আবহেই কুণাল ঘোষের পুজোয় এবার নারীশক্তির জয়গান! থিম প্রকাশ দুই মহিলা মন্ত্রীর
advertisement
শুক্রবার ধৃত দুজনকে আদালতে তোলা হবে। স্থানীয় ব্যবসায়ী রাজু সাউ বলেন, পুলিশ দু’জনকে তাড়া করে ধরে সেতুর কাছ থেকে। এরপরই উদ্ধার হয় ব্যাগ ভর্তি গাঁজা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 29, 2024 5:24 PM IST










