advertisement

West Bengal Police: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে পুলিশে বড় রদবদল, বদল হল কলকাতা পুলিশেও

Last Updated:

West Bengal Police: মোট ৫১ জন আইপিএস অফিসারকে বিভিন্ন স্থানে বদলি করা হল৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে পুলিশে বড় রদবদল৷ এখনও দিন ঘোষণা না হলেও রাজ্যে আর কয়েক মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন যে হতে পারে, সেই সম্ভাবনা প্রবল৷ সেই পরিস্থিতি, নির্বাচন ঘোষিত হওয়ার আগেই কলকাতা ও রাজ্য পুলিশের একাধিক পদে রদবদল আনার সিদ্ধান্ত নিল প্রশাসন৷ মোট ৫১ জন আইপিএস অফিসারকে বিভিন্ন স্থানে বদলি করা হল৷ সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনের পর বদলি করা হল জঙ্গিপুর পুলিশ জেলার এসপিকে।
ত্রিপুরারী অর্থবকে আইজিপি পার্সোনেল থেকে এডিজি ও আইজিপি ওয়েস্টার্ন জোনে পাঠানো হয়েছে৷ বদলি করা হয়েছে কলকাতা পুলিশেও৷ কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলী ধরকে বদলি করে অ্যাডিশনাল সিপি, কলকাতা পুলিশ পদে নিয়ে আসা হয়েছে৷ বদলি করা হয়েছে, ডায়মন্ড হারবার, পশ্চিম মেদিনীপুরের এসপিদের৷ এ ছাড়া বাঁকুড়া রেঞ্জের ডিআইজি মিরাজ খলিদকে পুরুলিয়া রেঞ্জে পাঠানো হয়েছে৷ বিধাননগরের ডিসি প্রবীন প্রকাশকে দার্জিলিংয়ে এসপি পদে স্থলাভিষিক্ত করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন- বিরল নজির! ভেন্টিলেশনে থাকা প্রসূতিকে সুস্থ করলেন চিকিৎসকেরা
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন মহল থেকেই নিরাপত্তা নিয়ে নানারকম প্রশ্ন করা হচ্ছে৷ বিরোধীরা একাধিক বার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে৷ তার মধ্যে এই বদলির ঘটনা সরকারের তরফ থেকে নতুন কোনও বার্তা বহন করছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Police: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে পুলিশে বড় রদবদল, বদল হল কলকাতা পুলিশেও
Next Article
advertisement
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
  • ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের.

  • বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল

  • বক্সে কিং কানের মুখে অবশ্য হতাশার ছাপ

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement