Budget 2026

Highlights

President Murmu feeds dahi-cheeni to Nirmala Sitharaman

India's GST collection rises 6.2% YoY to Rs 1.93 lakh crore in January 2026

Best Budget Insights
on News18 App

Nirmala Sitharaman arrives at Parliament to attend Cabinet meeting

PM Modi arrives in Parliament ahead of Budget

Best Budget Insights
on News18 App

Sensex trading at 82,328.15 points, NSE at 25,314.60

Manufacturing sector seeks tax relief and lower compliance costs

Best Budget Insights
on News18 App

Nirmala Sitharaman and team call on President Droupadi Murmu

India's defence spending likely to get a boost

Best Budget Insights
on News18 App

Nirmala Sitharaman wearing handwoven kancheevaram silk saree ahead of Budget

Nifty down by over 50 points, Sensex more than 100 points

Best Budget Insights
on News18 App

Gold Prices Drop Over 8% After Recent Rally

Silver plunges 30% as MCX opens Budget session

Best Budget Insights
on News18 App

Nirmala Sitharaman reaches Finance Ministry ahead of Budget 2026

Banking, real estate, defence, railways and textiles stocks also in focus

Best Budget Insights
on News18 App

Regular trading will remain open across equity and commodity markets

Gold and silver remain firmly in focus as traders reassess price trends

Best Budget Insights
on News18 App

Taxpayers and the middle class expecting further relief in today's budget

This is Nirmala Sitharaman's ninth consecutive Budget presentation.

Best Budget Insights
on News18 App

The budget comes at a time of geopolitical turmoil, economic volatility and trade war.

Every sector of the economy and every section of society is keeping an eye on Budget 2026.

Best Budget Insights
on News18 App

From the middle class to the corporate world, everyone has expectations from the budget.

The budget speech can be seen live on News18 India on February 1.

Best Budget Insights
on News18 App

Nirmala Sitharaman's budget speech will start at 11 am.

Nirmala Sitharaman will present the country's budget in the Lok Sabha on February 1, 2026.

Best Budget Insights
on News18 App

The budget for the financial year 2026-27 will be presented on February 1, 2026.

advertisement

Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!

Last Updated:

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ নিউ টাউনের যাত্রাগাছিতে ফেলে আসার সময় সিসিটিভি ফুটেজে ধৃত দু জনের ছবি মিলেছে৷

স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে (ডানদিকে)৷
স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে (ডানদিকে)৷
স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন৷ এবার অভিযুক্ত বিডিও-র গাড়ির চালক এবং এক বন্ধুকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ নিউ টাউনের যাত্রাগাছিতে ফেলে আসার সময় সিসিটিভি ফুটেজে ধৃত দু জনের ছবি মিলেছে৷ দেহ ফেলে আসার সময় গাড়ি চালাচ্ছিলেন বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক রাজু ঢালি৷ অন্যদিকে সিসিটিভি-তে বিডিও-র বন্ধু পেশায় ঠিকাদার জলপাইগুড়ির বাসিন্দা তুফান থাপাকেও গ্রেফতার করা হয়েছে৷
advertisement
গত ২৮ অক্টোবর দত্তাবাদের দোকান থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা স্বপন কামিল্যাকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ৷ এর দু দিন পর ৩০ নভেনম্বর নিউ টাউনের যাত্রাগাছিতে খালপাড় থেকে ওই অপহৃত ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়৷ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণই গাড়িতে কয়েক জন সঙ্গীকে নিয়ে এসে ওই ব্যবসায়ী এবং তাঁর বাড়ির মালিককে অপহরণ করেন বলে মৃত ব্যবসায়ীর পরিবারের অভিযোগ৷ বাড়ির মালিককে সেদিনই ছেড়ে দেওয়া হলেও দু দিন বাদে নিউ টাউন থেকে স্বপন কামিল্যার মৃতদেহ উদ্ধার হয়৷
advertisement
advertisement
মৃতের পরিবারের অভিযোগ, বিডিও প্রশান্ত বর্মনের বাড়িতে কিছুদিন আগে সোনার গয়না চুরি হয়৷ সেই গয়না ওই ব্যবসায়ীর দোকানে বিক্রি করা হয় বলে দাবি করেন ওই বিডিও৷ সেই সূত্রেই স্বপনবাবুর খোঁজ করতে তাঁর পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাড়িতেও পৌঁছন তিনি৷ বিডিও যেদিন দাঁতনে যান, সেদিনের একটি ভিডিও সংবাদমাধ্যমকে দেয় মৃত ব্যবসায়ীর পরিবার৷ যার বিরুদ্ধে বিডিও-র বাড়িতে সোনা চুরির অভিযোগ উঠেছিল, অশোক কর নামে বিডিও-র বাড়ির প্রাক্তন কর্মীও বিডিও-র বাড়ি থেকে সোনা চুরি করে দত্তাবাদের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে বিক্রি করার কথা স্বীকার করে নিয়েছেন৷
advertisement
মৃত ব্যবসায়ীর ময়নাতদন্ত রিপোর্টেও তাঁকে পিটিয়ে হত্যা করার কথাই উল্লেখ করা হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত যে সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রমাণ পুলিশের হাতে এসেছে, তাতে এই ঘটনায় বিডিও-র যোগের যথেষ্ট জোরাল প্রমাণ মিলেছে বলেই খবর৷ বিডিও-র নীলবাতি লাগানো গাড়িতেই ওই ব্যবসায়ীকে তাঁর দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয়৷ একই সঙ্গে ওই স্বর্ণ ব্যবসায়ীর ভাড়া বাড়ির মালিককেও একই সঙ্গে অপহরণ করা হয়েছিল৷ যদিও নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর বাড়ির মালিককে ছেড়ে দেওয়া হয়৷ স্বর্ণ স্বপন কামিল্যার বাড়ির মালিক নিজেই এই ঘটনার কথা জানিয়েছে৷
advertisement
পাশাপাশি, বিডিও-র বয়ানেও তৈরি হয়েছে বিভ্রান্তি৷ অভিযুক্ত বিডিও এখন দাবি করছেন, তাঁর বাড়ি থেকে নাকি কোনও সোনা চুরিই হয়নি৷ অথচ তাঁর বাড়িরই প্রাক্তন কর্মী সোনা চুরির কথা স্বীকার করে নিয়েছেন৷ সোনা ফেরত পেতে বিডিও তাঁকে মারধরও করেন বলে দাবি অশোক কর নামে ওই প্রাক্তন কর্মী৷ অশোক করের দাবি, তিনিই বিডিও প্রশান্ত বর্মনকে স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীকে সোনা বিক্রির কথা জানিয়েছিলেন৷
advertisement
শুধু তাই নয়, অভিযুক্ত বিডিও দাবি করেছেন সম্প্রতি তিনি কলকাতাতেই আসেননি৷ অথচ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ২০ অক্টোবর প্রশান্ত বর্মন বিমানে বাগডোগরা থেকে কলকাতায় এসেছিলেন৷ ২৯ অক্টোবর ফেরেন তিনি৷ অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ এবং খুনের সময় কলকাতাতেই ছিলেন বিডিও প্রশান্ত বর্মন৷ তা হলে কেন তিনি মিথ্যে কথা বলছেন, সেই প্রশ্ন উঠছে৷ এই অপহরণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় বিডিও-র যুক্ত থাকার এত জোরাল প্রমাণ সত্ত্বেও কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না, তাতে পুলিশের ভূমিকাতেও ধোঁয়াশা তৈরি হয়েছে৷
advertisement
পুলিশ সূত্রে খবর, বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক এবং বন্ধুকে আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাওয়ার আবেদন জানানো হবে৷ হেফাজতে নিয়ে দু জনকে জেরা করে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও তথ্য পেতে চায় পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয়, দক্ষিণে কুয়াশার সম্ভাবনা, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আর জাঁকিয়ে শীত নয়, দক্ষিণে কুয়াশার সম্ভাবনা, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আর জাঁকিয়ে শীত নয়

  • দক্ষিণে কুয়াশার সম্ভাবনা

  • আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement