advertisement

সল্টলেকের রেস্তোরাঁর খাবারে ‘বিষ’, পরীক্ষা-রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

ভাঙারকাণ্ডের জেরে কলকাতার রেস্তোরাঁরা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷

#কলকাতা: ভাঙারকাণ্ডের জেরে কলকাতার রেস্তোরাঁরা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ বহু জায়গায় খেতে গিয়ে ভোজনরসিকরা এড়িয়ে যাচ্ছিলেন মাংস ৷ বেশিরভাগ মানুষই ভয় পাচ্ছিলেন খাবারে পচা মাংসের ৷ তবে এবার পচা মাংস নয়, বরং রেস্তারাঁর খাবারে পাওয়া গেল বিষ ৷ সম্প্রতি বিধাননগরের বেশ কিছু রেস্তোরাঁর খাবার পরীক্ষার করে যে রিপোর্ট পাওয়া গেল, তা রীতিমতো চিন্তার বিষয় ৷ বিধাননগর পুরসভার পরীক্ষায় পাওয়া রিপোর্ট অনুযায়ী, প্রায় ৮-৯টি রেস্তোরাঁর খাবারে মিলল বিষ ৷ খাবারে পাওয়া গেল ছত্রাকও ৷
ভাগাড়কাণ্ডের পর এবার বিষ কাণ্ড ! শহরের নামি-দামি রেস্তোরাঁ গুলো ফের দাঁড়াল কাঠগড়ায় ৷ পচা মাংসের পর এবার বিষের সন্ধান পাওয়া গেল শহরের বেশ কিছু অভিজাত রেস্তোরাঁতে ৷
মঙ্গলবার এরকমই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এক পরীক্ষায় ৷ বিধাননগর পুরসভার তরফ থেকে একটি পরীক্ষা চালানো হয়েছিল বিধাননগরের ১৩ টি রেস্তোরাঁতে ৷ এই ১৩ রেস্তোরাঁর খাবারে পরীক্ষা চালানোর পর ৮-৯টির নমুনায় মিলল বিষ ৷ খাবারে মিলেছে ছত্রাকও ৷ মিলেছে খাদ্যে বিষক্রিয়ার প্রমাণও ৷ চিকিৎসকরা বলছেন, এই ধরণের খাবার থেকে ক্যানসারও হতে পারে ৷ এই সব খাবার থেকে  ক্ষতিকারক ব্যাকটেরিয়াও পাওয়া গিয়েছে ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সল্টলেকের রেস্তোরাঁর খাবারে ‘বিষ’, পরীক্ষা-রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
Electric Bill Saving Tips: এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
  • সোলার শক্তিতেই চলছে এসি-ফ্রিজ-গিজার

  • বসিরহাটের এই বাড়িতে বিদ্যুৎ বিল শূন্য

  • ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ে তুলেছেন অসিম দাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement