advertisement

শঙ্খ ঘোষের অবস্থা স্থিতিশীল, আজ ফের স্বাস্থ্য পরীক্ষা

Last Updated:
#কলকাতা: স্থিতিশীল কবি শঙ্খ ঘোষের৷ আজ ফের তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷ হবে চেস্ট এক্স-রে এবং ইউএসজি৷ শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান কবি৷ মূত্রনালীতেও সংক্রমণ হয়েছে তাঁর৷ গতকাল অর্থাৎ মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতির জন্য তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে৷
বেশ কিছুদিন ধরে তিনি পার্কিনসন রোগে আক্রান্ত৷ তার সঙ্গে তার প্রস্রাবে জ্বালা অনুভূত হচ্ছিল৷ চিকিৎসকেরা জানিয়েছেন যে তার প্রস্রাবের নালীতে সংক্রমণ হয়েছে৷ পাশাপাশি শ্বাস নিতেই কষ্ট হচ্ছে কবি শঙ্খ ঘোষের৷ ফলে চিকিৎকেরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন তাকে৷ বার্ধক্য জনিত রোগের সঙ্গে যুক্ত হয়েছে নানা ধরণের শারীরিক জটিলতা, তাই চিন্তিত চিকিৎসকরা৷
advertisement
তারা জানিয়েছেন যে শীত শেষে শ্বাসকষ্টের সমস্যা অত্যন্ত বিপজ্জনক৷ সে কারণে বাড়তি গুরুত্ব সহকারে চলছে তাঁর চিকিৎসা৷ আপাতত তিনি স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শঙ্খ ঘোষের অবস্থা স্থিতিশীল, আজ ফের স্বাস্থ্য পরীক্ষা
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement