advertisement

‘গোটা দেশ বাংলার পাশে রয়েছে’, রাজ্যবাসীকে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Last Updated:
#কলকাতা: এক ঝড়ে যেন মাটিতে মিশে গিয়েছে সোনার বাংলা । বুধবার সন্ধের ৩ ঘণ্টায় ধ্বংসস্তূপ করে দিয়ে গিয়েছে রাজ্যকে । বিধ্বংসী আমফুনের তাণ্ডবলীলার ছবি দেখার পর গোটা দেশের হৃদয় কেঁদে উঠছে ডুকরে । গতকাল রাতে সাংবাদিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছিল সেই হতাশার সুর । মুখ্যমন্ত্রী বলেন, করোনার থেকেও খারাপ এই পরিস্থিতি । ঝড়ের বিভৎসা দেখে তিনি স্তম্ভিত সে কথাও জানান । রাজ্যে কত ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি । সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কেন্দ্রের থেকে সাহায্য প্রার্থনা করেন তিনি । অনুরোধ করেন মানবিকতার খাতিরে যেন রাজ্যকে ফের উঠে দাঁড়াতে সাহায্য করে কেন্দ্রীয় সরকার ।
এরপরেই রাজ্যকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী একটি ট্যুইট করেন । সেখানে বাংলার প্রতি নিজের গভীর দুশ্চিন্তা ও আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, ‘দেশ পশ্চিমবঙ্গের পাশে আছে । আমফানের তাণ্ডবের ছবি দেখেছি । সঙ্কটের সময়ে পাশে রয়েছি । রাজ্যের সব মানুষের সুস্থতা কামনা করি । বাংলায় যত শীঘ্র সম্ভব স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা চলছে । বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজে নেমেছে NDRF । দুর্গতদের সাহায্যে খামতি হবে না ।’
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘গোটা দেশ বাংলার পাশে রয়েছে’, রাজ্যবাসীকে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement