advertisement

অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাশ-ফেল, ব্যর্থ হলেও ফের মিলবে সুযোগ

Last Updated:

অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাশ-ফেল, ব্যর্থ হলেও ফের মিলবে সুযোগ

#কলকাতা: অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল ফিরিয়ে আনছে কেন্দ্র ৷ তবে কোনও শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় ব্যর্থ হলে তিন মাসের মধ্যে ফের মিলবে সুযোগ ৷ যদিও পাশ-ফেল নীতি চালু করার সিদ্ধান্ত রাজ্যের হাতেই ছাড়ল কেন্দ্র ৷
মনমোহন সিংহের ইউপিএ-২ সরকারের শিক্ষার অধিকার আইনের সৌজন্যে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয় ৷ এবার ফের শিক্ষার গুণগত মান রক্ষার খাতিরে সেই প্রথা ফিরিয়ে আনতে চায় কেন্দ্র ৷ মঙ্গলবার কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব অনিল স্বরূপ জানান, ‘পাশ-ফেল থাকবে কিনা, তা রাজ্যগুলির হাতেই ছেড়ে দেওয়া হয়েছে ৷ এনিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও আলোচনা হয়েছে ৷’
advertisement
তবে ক্লাস এইট পর্যন্ত পাশ-ফেল ফিরিয়ে আনলেও প্রক্রিয়ায় সামান্য বদল আনছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব অনিল স্বরূপ জানান, ফেল করলে পড়ুয়ার একটি বছর যাতে নষ্ট না হয়, সেই দিকে নজর রেখে আরও একটি সুযোগ দিতে চায় কেন্দ্র ৷ নয়া প্রক্রিয়ায় ফেল করলে তিন মাসের মধ্যে আরও একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে ৷’
advertisement
advertisement
তবে গত বছরই রাজ্যে পাশ-ফেল চালুর কেন্দ্রীয় সিদ্ধান্তে সম্মতি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পাশ-ফেল প্রক্রিয়া পুনরায় চালু করাতেই আগ্রহ দেখালেন ৷ একসঙ্গে তাঁর বক্তব্য, রাজ্যে ড্রপ-আউট কমানোই হোক মূল লক্ষ্য ৷ পাশ-ফেল প্রক্রিয়ায় অনুত্তীর্ণদের জন্য বিশেষ প্রশিক্ষণ চালু করার পক্ষে আগেও সওয়াল করছিলেন শিক্ষামন্ত্রী ৷
advertisement
বর্তমানে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নো ডিটেনশন পলিসি অনুযায়ী, ক্লাস এইট পর্যন্ত কাউকে ফেল করানো হয় না ৷ অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় অনুত্তীর্ণ হলেও নতুন শ্রেণীতে ক্লাস করার যোগ্যতা আপনাআপনিই পেয়ে যায় পড়ুয়ারা ৷ শুধু মাত্র শেখার উপর জোর দিতেই এই নীতি চালু করা হয়েছিল ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাশ-ফেল, ব্যর্থ হলেও ফের মিলবে সুযোগ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement