advertisement

শিক্ষক নিয়োগে এবার একটি মাত্র পরীক্ষা!

Last Updated:

শিক্ষক নিয়োগে এবার একটি মাত্র পরীক্ষা!

#কলকাতা: শিক্ষক নিয়োগের জন্য বিভিন্ন স্তরে আলাদাভাবে পরীক্ষা না নিয়ে এবার একটিই পরীক্ষা নেওয়ার কথা ভাবছে কেন্দ্র ৷ রাজ্যে নয় এবার শিক্ষক নিয়োগের জন্য আয়োজিত হবে একটিমাত্র কেন্দ্রীয় পরীক্ষা ৷ কলকাতায় এসে এমন কথাই জানালেন কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব অনিল স্বরূপ ৷
শিক্ষক নিয়োগ নিয়ে নানা জটিলতায় চাকরিপ্রার্থীদের সঙ্গে ভুক্তভোগী রাজ্য সরকারও ৷ মামলা, পাল্টা মামলা ও অভিযোগের বেড়াজালে জর্জরিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৷ এরই মাঝে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের স্কুলসচিব জানালেন, শিক্ষক নিয়োগের জন্য CAT বা SAT-এর ধাঁচে সর্বভারতীয় পরীক্ষার কথা ভাবছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷
এমবিএ কোর্সে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা CAT ৷ এই পরীক্ষার মাধ্যমেই গোটা দেশে ২১টি IIM ও গোটা ১০০টি B স্কুলে প্রবেশাধিকার পায় পড়ুয়ারা ৷ শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই দফায় দফায় পরীক্ষা না নিয়ে এরকমই একটি কেন্দ্রীয় পরীক্ষার কথা ভাবছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ এর মাধ্যমেই শিক্ষক পদে প্রার্থী নিয়োগের প্রক্রিয়া শুরু হলে শুধু চাকরিপ্রার্থীরাই নয় লাভবান হবেন নিয়োগকর্তা এবং রাজ্য সরকারও ৷
advertisement
advertisement
তবে এই প্রক্রিয়া চালু হলে রাজ্য সরকার নয় পরীক্ষার আয়োজন করবে কেন্দ্রীয় সরকারের অনুমোদিত বোর্ড ৷ এর ফলে হয়রানি ও দুর্নীতির সম্ভাবনাও অনেক কমে যাবে বলে মত বিশেষজ্ঞদের ৷
শিক্ষক পদে নিয়োগের জন্য দেশব্যাপী একটি পরীক্ষার প্রস্তাব নিয়ে এখনও চুড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব অনিল স্বরূপ জানিয়েছেন, আলাপ আলোচনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ শিক্ষার গুণগত মানরক্ষা ও নিয়োগে দুর্নীতি কমানোই একমাত্র লক্ষ্য ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শিক্ষক নিয়োগে এবার একটি মাত্র পরীক্ষা!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement