advertisement

Partha Chatterjee: 'দলের কেউ খোঁজ নিচ্ছে?' আইনজীবীকে প্রশ্ন পার্থর, উত্তর শুনে হতাশ

Last Updated:

আইজীবী পার্থকে জানান, দলের শীর্ষ নেতারা তাঁর কোনও খোঁজ নেননি৷ তবে বেহালায় দলের কর্মীরা তাঁর খোঁজ নিচ্ছেন৷

পার্থ চট্টোপাধ্যায়৷ ছবি- ফাইল
পার্থ চট্টোপাধ্যায়৷ ছবি- ফাইল
#কলকাতা: গ্রেফতার হলেও প্রকাশ্যেই অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুব্রতর গ্রেফতারি নিয়ে প্রতিবাদের রাস্তায় হেঁটেছে দল৷ অথচ তাঁর ক্ষেত্রে ছবিটা উল্টো৷ মন্ত্রিসভা, দলীয় পদ থেকে বহিষ্কার করা তো বটেই, দলের শীর্ষ নেতারাই বলছেন, পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন তাতে তাঁরাও লজ্জিত৷ প্রেসিডেন্সি জেলে থাকলেও সেই খবর সম্ভবত পৌঁছে গিয়েছে প্রাক্তন মন্ত্রীর কাছে৷
কিন্তু জন্মলগ্ন থেকে যে দলের সঙ্গে তিনি যুক্ত, যে সতীর্থদের সঙ্গে এতবড় একসঙ্গে রাজনীতি করেছেন, তাঁরা এ ভাবে মুখ ফিরিয়ে নেবেন, তা সম্ভবত মেনে নিতে কষ্ট হচ্ছে তাঁর৷ প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাঁর আইনজীবী৷ সূত্রের খবর, আইনজীবীর কাছেই পার্থ চট্টোপাধ্যায় জানতে চান, দলের কেউ আর তাঁর খোঁজ নিচ্ছেন কি না৷
advertisement
advertisement
জবাবে আইজীবী পার্থকে জানান, দলের শীর্ষ নেতারা তাঁর কোনও খোঁজ নেননি৷ তবে বেহালায় দলের কর্মীরা তাঁর খোঁজ নিচ্ছেন৷ স্বভাবতই এ কথা শুনে মানসিক ভাবে কিছুটা ভেঙে পড়েন পার্থ৷ পাশাপাশি, নিজের আইনি বিষয় নিয়ে মনোনিবেশ করার জন্য পার্থকে পরামর্শ দেন তাঁর আইনজীবী৷
advertisement
গত রবিবার বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে গেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম মুখে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ বরং অনুূব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে সরব হন তিনি৷ বরং পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর প্রাক্তন সতীর্থের উপরে নিজের ক্ষোভ স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এর পরেই পার্থর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন দলের বাকি নেতারাও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: 'দলের কেউ খোঁজ নিচ্ছে?' আইনজীবীকে প্রশ্ন পার্থর, উত্তর শুনে হতাশ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement