advertisement

Partha Chatterjee Primary Tet: প্রাথমিক দুর্নীতিতেও পার্থ-যোগ! বিস্ফোরক সিবিআই, মঙ্গলবার তোলপাড় ফেলা রিপোর্ট পেশ!

Last Updated:

Partha Chatterjee Primary Tet: সিবিআইয়ের আইনজীবী জানান, শুধু এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা নয়, প্রাথমিকের নিয়োগেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য কী ভাবে জড়িত, তা নিয়ে রিপোর্ট দিয়ে জানাব।

আরও চাপে পার্থ চট্টোপাধ্যায়
আরও চাপে পার্থ চট্টোপাধ্যায়
কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তথ্য এবং নথি নষ্ট করতে কীভাবে মন্ত্রী এবং সচিবের উপর প্রভাব খাটানো হয়েছে, এই নিয়েই মঙ্গলবার সংক্ষিপ্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এমনটাই জানালেন সিবিআইয়ের আইনজীবী।
সিবিআইয়ের আইনজীবী জানান, শুধু এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা নয়, প্রাথমিকের নিয়োগেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য কী ভাবে জড়িত, তা নিয়ে রিপোর্ট দিয়ে জানাব।
advertisement
এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ”সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় তদন্তের গতি কিছুটা শ্লথ হয়েছে। সাধারণ মানুষ ভাবছেন কী হচ্ছে? সবাই শেষমেশ কী হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে। আপনাদের কিছু করতে হবে।”
advertisement
এরপরই সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, ”আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। মঙ্গলবার সংক্ষিপ্ত রিপোর্ট জমা দিয়ে সবকিছু জানাব। এই তদন্তের অগ্রগতি সাধারণ মানুষ দেখতে পাবেন। আজকের দিনটি ধ্বংসের নয়। আজকের দিনে স্বামী বিবেকানন্দ শিকাগোয় বক্তৃতা করেছিলেন।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee Primary Tet: প্রাথমিক দুর্নীতিতেও পার্থ-যোগ! বিস্ফোরক সিবিআই, মঙ্গলবার তোলপাড় ফেলা রিপোর্ট পেশ!
Next Article
advertisement
Dushyant Nariala: তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
  • রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা৷

  • নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নারিয়ালাকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন৷

  • প্রশাসনিক পদে তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এই আইএএস অফিসারের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement