advertisement

Dushyant Nariala: তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?

Last Updated:

রবিবার রাতেই নন্দিনী চক্রবর্তীকে রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন৷ রাজ্যের স্বরাষ্ট্রসচিবকেও বদল করা হয়েছে৷

Rapid Read
রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা৷
রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা৷
পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে রদবদল করেছে নির্বাচন কমিশন৷ বদল করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে৷ নির্বাচন কমিশনের এই নির্দেশের পর সবথেকে বেশি চর্চা হচ্ছে মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া নিয়ে৷
নন্দিনী চক্রবর্তী রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব ছিলেন৷ তাঁর জায়গায় রাজ্যের নতুন মুখ্যসচিব হয়েছেন দুশ্যন্ত নারিয়ালা৷
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুশ্যন্ত নারিয়ালার দীর্ঘ তিরিশ বছর রাজ্য প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার দায়িত্ব রয়েছে৷ এবার নির্বাচনের সময় রাজ্য প্রশাসনের রাশই এই অভিজ্ঞ অফিসারের হাতে তুলে দিল কমিশন৷
advertisement
advertisement
দুশ্যন্ত নারিয়ালা ১৯৯৩ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার৷ তাঁর জন্ম ১৯৬৭ সালের ২ জুন৷ দুশ্যন্ত নারিয়ালা বিজ্ঞান এবং আইনে স্নাতক৷ দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের দায়িত্ব পালন করেছেন৷
advertisement
তবে তাঁর কর্মজীবনের বেশিরভাগটাই কেটেছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে৷ রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের আগে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত প্রধান সচিবের পদে ছিলেন নারিয়ালা৷
প্রশাসনিক পদে দীর্ঘ অভিজ্ঞতার সুবাদে ২০২২ সালে দুশ্যন্ত নারিয়ালাকে অতিরিক্ত সচিব অথবা সমতুল পদে নিযুক্ত করার জন্য এমপ্যানেল করে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্তরে দায়িত্ব পালনে উপযুক্ত অফিসারদেরই এভাবে আগে থেকে এমপ্যানেল করা হয়৷
advertisement
২০২৪ সালে দুশ্যন্ত নারিয়ালাকে অতিরিক্ত প্রধান সচিবের পদে বসায় রাজ্য সরকার৷ পদমর্যাদার দিক থেকে রাজ্য প্রশাসনে অতিরিক্ত প্রধান সচিবের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এর পাশাপাশি জিটিএ-র প্রধান সচিব হিসেবেও অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি৷ নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনের শীর্ষ পদে অভিজ্ঞ এবং নিরপেক্ষ অফিসারদেরই সাধারণত বসায় নির্বাচন কমিশন৷ সেদিক দিয়ে দেখতে গেলে দুশ্যন্ত নারিয়ালার মুখ্যসচিব পদে নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷
advertisement
মুখ্যসচিব হিসেবে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সরকারি বিভিন্ন দফতরগুলির মধ্যে সমন্বয় রক্ষাই হবে দুশ্যন্ত নারিয়ালার প্রধান দায়িত্ব৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dushyant Nariala: তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
Next Article
advertisement
Dushyant Nariala: তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
  • রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা৷

  • নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নারিয়ালাকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন৷

  • প্রশাসনিক পদে তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এই আইএএস অফিসারের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement