advertisement

Paresh Adhikari: সাড়ে ন'ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্য়ালেস থেকে বেরিয়ে গেলেন পরেশ অধিকারী

Last Updated:

Paresh Adhikari: এর আগে শুক্রবার সকালে, এসএসসি-তে স্কুল শিক্ষক নিযোগ মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় আদালত।

Photo- Facebook
Photo- Facebook
#কলকাতা: সিবিআইয়ের নিজাম প্য়ালেসের অফিস ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ অধিকারী। শুক্রবার সকাল ১০.৪০ মিনিট নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য় নিজাম প্য়ালেসের অফিসে হাজির হন পরেশ। সেখানে দীর্ঘ সাড়ে ন'ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। সেই জিজ্ঞাসাবাদের শেষে রাত ৮.২৫ মিনিট নাগাদ অফিস ছেড়ে বেরিয়ে যান রাজ্য়ের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।
এর আগে শুক্রবার সকালে, এসএসসি-তে স্কুল শিক্ষক নিযোগ মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় আদালত। আপাতত চাকরি থেকে বরখাস্ত করা হল পরেশ কন্যাকে। তাঁকে ৪৩ মসের বেতন ফেরত দেওযারও নির্দেশ দিয়েছে আদালত। বেতন ফেরত দিতে হবে আদালতের রেজিস্ট্রারের কাছে। ২ কিস্তিতে বেতন ফরত দেওয়ার নির্দেশ। আগামী ৭ জুনের মধ্য়ে প্রথম কিস্তি ফেরত দিতে হবে। অভিযোগ ছিল, পার্সোনালিটি টেস্টে না বসে, কম নম্বর পাওয়ার পরেও চাকরি পেয়েছিলেন মন্ত্রী কন্যা। মামলকারীর নম্বর ছিল তাঁর থেকে বেশি, তাও তিনি চাকরি পাননি। এই সত্য সামনে আসতেই শুরু হয় তোলপাড়।
advertisement
advertisement
 এ দিকে বৃহস্পতিবারের পরে শুক্রবারও সিবিআই-এর জেরার সামনে পড়েন পরেশ অধিকারী। সকালেই তিনি নিজাম প্যালেসে চলে আসেন জিজ্ঞাসাবাদের জন্য। এর আগে বৃহস্পতিবার কোচবিহার থেকে স্পাইসজেটের বিমানে কলকাতায় পৌঁছন পরেশ অধিকারী। সেখান থেকে তিনি সাতটা নাগাদ সিবিআই দফতরে পৌঁছে যান, সেখানে তিন ঘণ্টা পাঁচ মিনিট জেরা চলে তাঁর। তার পর সেই নিজাম প্যালেস থেকে বেরিযে তিনি চলে যান বিধায়ক হস্টেলে। তার পরেই ফের তলব করা হয় তাঁকে।
advertisement
সিবিআই সূত্রে খবর পাওয়া যায়, দেরি করে পৌঁছানোয় জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ করতে পারেনি সিবিআই। সেই কারণেই ফের তলব করা হয়। শুক্রবার সকাল ১০.৪০ মিনিটে নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছে যান। সেখানেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। তার মধ্যেই খবর আসে আদালত থেকে যে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও এ নিয়ে মন্ত্রী কন্যার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Paresh Adhikari: সাড়ে ন'ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্য়ালেস থেকে বেরিয়ে গেলেন পরেশ অধিকারী
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement