advertisement

Paresh Adhikari: তাঁকে নিয়ে তোলপাড় রাজ্য, মেখলিগঞ্জে মিছিলে মন্ত্রী পরেশ! আজ সম্ভবত দিচ্ছেন না হাজিরা

Last Updated:

এ দিন আদালতে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুল শিক্ষিকা হিসেবে নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ ওঠে৷

কিছুই জানেন না, দাবি মন্ত্রী পরেশ অধিকারীর৷ Photo- Facebook
কিছুই জানেন না, দাবি মন্ত্রী পরেশ অধিকারীর৷ Photo- Facebook
#কলকাতা: কলকাতা হাইকোর্টে তাঁর মেয়ের নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়৷ আজই রাত ৮টার মধ্যে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
কিন্তু যাঁকে ঘিরে এত কাণ্ড, স্কুল শিক্ষা দফতরের সেই প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর দাবি, তিনি এত সবের কিছুই জানেন না৷ এমন কি, হাইকোর্টের শুনানি বা সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশের খবরও নেই তাঁর কাছে৷ পরেশ অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ দিন বিকেলে নিজের জেলা কোচবিহারের মেখলিগঞ্জে দলীয় মিছিলে ব্যস্ত রয়েছেন তিনি৷ ফলে সম্ভবত আজ সিবিআই-এর সামনে তিনি হাজিরা দিতে পারবেন না৷
advertisement
advertisement
এ দিন আদালতে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুল শিক্ষিকা হিসেবে নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ ওঠে৷ একাদশ- দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় মন্ত্রীর মেয়ের নিয়োগে বেনিয়মের অভিযোগ আসে আদালতের সামনে৷ অঙ্কিতা অধিকারী এসএসসি-র মৌখিক পরীক্ষায় না বসেই চাকরি পেয়েছেন বলে মামলাকারীর অভিযোগ৷ মামলাকারী যেখানে লিখিত পরীক্ষায় ৭৭ নম্বর পেয়েছেন, সেখানে মন্ত্রীর মেয়ে ৬১ নম্বর পেয়েই চাকরি পেয়েছেন বলে অভিযোগ৷
advertisement
এই ঘটনায় এ দিনই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি অভিিজৎ গঙ্গোপাধ্যায় জানান, অনুসন্ধান শেষে প্রয়োজনে পূর্ণাঙ্গ তদন্ত করবে সিবিআই৷ অনুসন্ধানে নেমে প্রথমেই মন্ত্রী পরেশ অধিকারীকে জেরা করার জন্য সিবিআই-কে নির্দেশ দেন বিচারপতি৷ পাশাপাশি রাত ৮টার মধ্যে পরেশ অধিকারীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
advertisement
পরেশ অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে গোটা বিষয়টি শুনে কার্যত আকাশ থেকে পড়েন মন্ত্রী৷ তিনি বলেন, 'আমি এসবের কিছুই জানি না৷ মেখলিগঞ্জে দলের মিছিলে ব্যস্ত আছি৷ আইনজীবীদের সঙ্গে কথা বলে দেখছি৷' আজকে কি তাহলে তিনি সিবিআই দফতরে হাজিরা দেবেন তিনি? মন্ত্রীর সংক্ষিপ্ত জবাব, 'আমি মেখলিগঞ্জে রয়েছি৷ মনে হয় না সম্ভব হবে৷'
advertisement
নিজের মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুল শিক্ষিকা হিসেবে চাকরি পাইয়ে দিতে তিনি কি কোনও প্রভাব খাটিয়েছেন? এ বিষয়ে অবশ্য কোনও কথা বলতে চাননি রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Paresh Adhikari: তাঁকে নিয়ে তোলপাড় রাজ্য, মেখলিগঞ্জে মিছিলে মন্ত্রী পরেশ! আজ সম্ভবত দিচ্ছেন না হাজিরা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement