advertisement

WB Panchayat Election 2023: প্রচারের শেষ দিন বড় পদক্ষেপ তৃণমূলের! বহিষ্কার ৯৬ জন নেতা

Last Updated:

Panchayat Election 2023: প্রচারের শেষ দিনে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করল ৯৬ জনকে

প্রচারের শেষ দিন বড় পদক্ষেপ তৃণমূলের
প্রচারের শেষ দিন বড় পদক্ষেপ তৃণমূলের
কলকাতা: প্রচারের শেষ দিনে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করল ৯৬ জনকে। এর মধ্যে রয়েছেন হুগলির ১৭ জন, পূর্ব মেদিনীপুর ২২ জন, পশ্চিম মেদিনীপুর ২২ জন, নদিয়ার ৫ জন, ঝাড়গ্রাম ২১ জন, মুর্শিদাবাদ ৪ জন, বীরভূম ৬ জন। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৩০ জন কর্মীকে বহিষ্কার করল শাসক দল।
যদিও এর আগে একাধিক তৃণমূল নেতাকে বহিষ্কার করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। এর আগে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির ২ সদস্য লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সাংবাদিক সম্মেলন করে জানান, ৩০ জনকে দল থেকে বহিষ্কার করেন। এর আগে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল, নির্দল প্রার্থীর মনোনয়ন পত্র না প্রত্যাহার করলে কড়া ব্যবস্থা নেবে দল। এর আগে একসঙ্গে ১৮৯ জন তৃণমূলকর্মীকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
advertisement
advertisement
তৃণমূল নেতৃত্বের তরফে এদিন একটি তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, কোন জেলা থেকে কত জন কর্মীকে তাঁরা দল থেকে সাসপেন্ড করছেন। বীরভূম থেকে ১৫, হুগলি থেকে ২৫, হাওড়া থেকে ১৩, ঝাড়গ্রাম থেকে ১৪, মুর্শিদাবাদ ২৫, পূর্ব মেদিনীপুর থেকে ৫৮ জন এবং পশ্চিম মেদিনীপুর থেকে ৩৯ জন। সব মিলিয়ে মোট ১৮৯ জন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election 2023: প্রচারের শেষ দিন বড় পদক্ষেপ তৃণমূলের! বহিষ্কার ৯৬ জন নেতা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement