advertisement

আপনি করোনার ভ্য়াকসিন নিয়েছেন? পোশাকই জানিয়ে দেবে সেই কথা!

Last Updated:

পোশাকে মিলবে আপনার পরিচয়!

#কলকাতা: আপনি করোনার ভ্য়াকসিন নিয়েছেন? পোশাকেই জানা যাবে সেকথা৷ অর্থাৎ পোশাকেই লেখা থাকবে যে, আমার টিকাকরণ হয়েছে! এমনই ব্য়বস্থা করছে এক সংস্থা৷ তবে সেখানে শুধু এই ধরণের লেখা নয়৷ টি-শার্টে আরও নানা লেখা মিলবে এক ক্লিকে!
সরস্বতী পুজোতে এবার একটু বদল আসুক৷ পাঞ্জাবি নয়, হলুদ টি-শার্টে হোক মাতৃবন্দনা৷ এবার বহু ছাত্র-ছাত্রীই সরস্বতী পুজো কাটাবেন বাড়িতে৷ কারণ অধিকাংশ স্কুলে পুজো হলেও থাকবে কড়া কোভিড বিধি৷ ফলে স্কুলে এসে ধুমধাম কর সরস্বতী পুজোর মজা থেকে এবছর বঞ্চিত থাকবেন তারা৷ তাই বাড়িতেই নিজের মতো করে আয়োজন করার পরিকল্পনা রয়েছে সকলের৷ আর সেখানেই পরে নিতে পারেন একেবারে ঝকঝকে প্রিন্টেড টি-শার্ট৷ ডিজাইন সৌজন্যে জিপমেমোরিজ.কম৷ এই ওয়েবসাইটে নিজের মনে মতো ট্যাগ লাইন দিয়ে ছাপিয়ে নিতে পারেন আপনার পছন্দের টি-শার্ট৷ এমনকী প্ল্যান করে বন্ধুরা এক রকম লেখা রাখতে পারে নিজেদের পোশাকে৷
advertisement
জিপমেমোরিজ.কমের (www.zipmemories.com) মিতা দাস জানাচ্ছেন যে, মূলত মহিলা স্বনির্ভরতার লক্ষ্যে কাজ শুরু করেন তিনি৷ তার সঙ্গে উস্কে দিতে চেয়েছেন বাঙালি আবেগ৷ বাংলা কবিতা হোক বা ফিল্মের সংলাপ, বা চলতি ভাষার প্রবাদ, সবই ফুটে উঠবে টি-শার্টে! আপাতত টি-শার্ট দিয়েই শুরু৷ এরপর চায়ের কাপ থেকে বিছানার চাদর, পর্দা সহ ২০ থেকে ২৫টি আইটেমে হবে কাজ৷ ডিজাইন থেকে প্রিন্ট, সবটাই দেখেন মিতা৷ তাঁকে সাহায্য করেন স্বামী রাজা৷ সব সময় রাজা পাশে রয়েছেন, আমায় উৎসাহ জুগিয়েছেন৷ মূলত ওর জন্যই এই কাজে আমি এগিয়ে যেতে পেরেছি৷ বলছেন মিতা৷
advertisement
advertisement
আপাতত সরস্বতী পুজোর জন্য বেশ কিছু নতুন ডিজাইন রয়েছে৷ এরপর আসছে ২১ ফেব্রুয়ারি, ভাষা দিবস৷ সেই উপলক্ষ্যেও থাকবে কিছু চমক৷ তারপর দোল, পয়লা বৈশাখ...একে একে বাঙলাপ সব অনুষ্ঠানে হাজির হবে জিপমেমোরিজ.কম৷ শুধু সাইটে ক্লিক করে দিতে হবে টি-শার্টের মাপ, সঙ্গে আপনার পছন্দসই লেখা৷ শুধু নিজের জন্য নয়, কখনও সঙ্গীর সঙ্গে মানিয়ে বা গোটা পরিবারের জন্য কোনও থিম ভেবে অর্ডার করতে পারেন পোশাক৷ পোশাকে মিলবে আপনার পরিচয়!
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আপনি করোনার ভ্য়াকসিন নিয়েছেন? পোশাকই জানিয়ে দেবে সেই কথা!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement