advertisement

Online Game: মিমির পর এবার টলিউডের আরও এক অভিনেতাকে ডাকল ইডি! মঙ্গলেই হাজিরার নির্দেশ! কোন অভিনেতা জানেন?

Last Updated:

Online Game: সূত্রের খবর, ইডির তদন্তকারীরা জানতে চান, অভিযুক্ত অ্যাপ সংস্থার সঙ্গে মিমি বা অঙ্কুশের যোগাযোগ কী ভাবে হল?

মিমির পর কাকে ডাক?
মিমির পর কাকে ডাক?
কলকাতা: অনলাইন বেটিং অ‍্যাপ মামলায় মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য এবার সমন পাঠানো হল অভিনেতা অঙ্কুশ হাজরাকে। ইডির তরফে মঙ্গলবার সকাল ১১টায় হাজিরা দেওয়ার সমন পাঠানো হয়েছে বলে খবর। এদিকে, সোমবারই বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে ইডি-র অফিসে হাজিরা দিলেন অভিনেত্রী ও যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী।
advertisement
সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে ইডির অফিসে হাজিরা দেন মিমি। এর আগে সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকে এই একই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তলব করা হয়েছে টলিপাড়ার জনপ্রিয় মুখ অঙ্কুশ হাজরা ও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও
advertisement
advertisement
সূত্রের খবর, ইডির তদন্তকারীরা জানতে চান, অভিযুক্ত অ্যাপ সংস্থার সঙ্গে মিমি বা অঙ্কুশের যোগাযোগ কী ভাবে হল? কত টাকার বিনিময়ে বিজ্ঞাপন করতেন তারা। কী ভাবে সেই টাকা তিনি পেয়েছেন? কোন অ্যাকাউন্ট থেকে সেই টাকা তাঁর কাছে এসেছে? মধ্যস্থতাকারীই বা কারা?
advertisement
প্রসঙ্গত, অনলাইন বেটিং গেম প্রমোশনের কারণে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিনেতা রানা দগ্গুবতি, প্রকাশ রাজ, বিজয় দেবারোকোন্ডাদের। এ বার দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিলেন মিমিমঙ্গলবার হাজিরা দেওয়ার কথা অঙ্কুশের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Online Game: মিমির পর এবার টলিউডের আরও এক অভিনেতাকে ডাকল ইডি! মঙ্গলেই হাজিরার নির্দেশ! কোন অভিনেতা জানেন?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement