advertisement

Kolkata News: সঙ্গে আগ্নেয়াস্ত্র আর গুলি! এয়ারপোর্ট এলাকায় নাকা তল্লাশি...যৌথ অভিযানে পুলিশ কেন্দ্রীয় বাহিনী

Last Updated:

বিমানবন্দর এলাকায় এক যোগে নাকা তল্লাশি চালায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷ মূলত চারচাকা গাড়ি যা যাত্রী পরিবহন করেন সেই সমস্ত গাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।

বাগুইআটিতে অস্ত্রসহ গ্রেফতার ১
বাগুইআটিতে অস্ত্রসহ গ্রেফতার ১
কলকাতা: নাকা তল্লাশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। শুক্রবার ভোর রাতে বাগুইআটি থানার পুলিশ কৈখালি মণ্ডলগাঁথি এলাকার টাটা গেট অঞ্চলে নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে পুলিশ খবর পায়, বিজয় চট্টোপাধ্যায় নামের নিউ ব্যারাকপুরের এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় দিয়ে যাচ্ছে। এরপরে তাকে নাকা তল্লাশি পোস্টে আটক করা হয়। তারপরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ছোট আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তা বাজেয়াপ্ত করে বাগুইআটি থানার পুলিশ।
আগ্নেয়াস্ত্র ও গুলির কোনও বৈধ নথিপত্র দেখাতে না পারায় অভিযুক্ত বিজয় চট্টোপাধ্যায়কে অস্ত্র আইনের ধারায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানার পুলিশ অস্ত্র আইনের ধারায় একটি মামলাটি শুরু করে। ধৃতকে এদিন বারাসাত আদালতে তোলা হবে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, বিজয়কে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে এই আগ্নেয়াস্ত্র সে কোথায় পেল, কোথায় নিয়ে যাচ্ছিল। কারা কাছ থেকে তিনি আগ্নেয়াস্ত্র পেলেন, সে বিষয়ে জানার চেষ্টা করবে পুলিশ বলে সূত্রের খবর।
শুক্রবার ভোররাতে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিধাননগর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একযোগে নাকা তল্লাশি চালায়। বিধাননগর পুলিশের এয়ারপোর্ট ডিভিশনের বাগুইহাটি থানার পক্ষ থেকে কলকাতা বিমানবন্দর সংলগ্ন ভিআইপি রোডের ওপর কৈখালি অঞ্চলে তল্লাশি অভিযান চালানো হয়।
advertisement
বাগুইহাটি থানার পুলিশের সঙ্গে রাজ্যে মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা এই তল্লাশি অভিযানে অংশ নেয়। পুলিশের সাথেই কেন্দ্রীয় বাহিনী জাওয়ানরা ভিআইপি রোডে কৈখালিতে নাকা তল্লাশি চালায়। মূলত চারচাকা গাড়ি যা যাত্রী পরিবহন করেন সেই সমস্ত গাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: সঙ্গে আগ্নেয়াস্ত্র আর গুলি! এয়ারপোর্ট এলাকায় নাকা তল্লাশি...যৌথ অভিযানে পুলিশ কেন্দ্রীয় বাহিনী
Next Article
advertisement
আর চিন্তা নেই, শুক্রবারেই দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান! এয়ারপোর্টে আনতে যাবেন স্বামী রাজ চক্রবর্তী
আর চিন্তা নেই, শুক্রবারেই দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান! এয়ারপোর্টে আনতে যাবেন স্বামী রাজ
  • দুবাইয়ে আটকে পড়েছিলেন শুভশ্রী ও ছেলে ইউভান

  • শুক্রবার দেশে ফিরছেন তাঁরা

  • শুভশ্রী ও ইউভানকে আনতে এয়ারপোর্টে যাবেন স্বামী রাজ চক্রবর্তী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement