advertisement

রাজাবাজারের পর মানিকতলায় মিলল ভাগাড়ের মাংস রাখার আরও এক হিমঘর

Last Updated:

রাজাবাজারের পর মানিকতলা। নিউজ এইটিন বাংলার ক্যামেরায় ভাগাড়ের মাংস রাখার আরও এক হিমঘর।

#কলকাতা: রাজাবাজারের পর মানিকতলা। নিউজ ১৮ বাংলার ক্যামেরায় ভাগাড়ের মাংস রাখার আরও এক হিমঘর। মানিকতলা থানার পাশেই এই হিমঘরের মালিকও আশিস ঝুনঝুনওয়ালা। অভিযোগ, ভাগাড় থেকে নিয়মিত মাংস আসত এই হিমঘরে।
টিমটিম করে আলো জ্বলছে। তাপমাত্রা হেরফেরে অন্যরকম আবহ। কী আছে হিমঘরের অন্দরে, তা খুঁজতে এগিয়ে চলল নিউজ এইটিন বাংলার ক্যামেরা।
advertisement
দশ বছর আগে এই হিমঘর কিনেছিলেন আশিস ঝুনঝুনওয়ালা। ইতিমধ্যেই রাজাবাজারে তাঁর হিমঘরে তল্লাশি চালিয়ে কুড়ি হাজার টন ভাগাড়ের মাংস উদ্ধার করেছে পুলিশ। বেপাত্তা আশিসের খোঁজ চলছে। পাশাপাশি রাখা হয়েছে তাঁর বাকি হিমঘরের দিকে নজর। অভিযোগ, রাজাবাজারের উদ্ধৃত্ত মাংস চলে আসত মানিকতলার এই হিমঘরে। তার খোঁজ নিতেই হিমঘরে হাজির নিউজ এইটিন বাংলা। সন্দেহজনক ভাবে ক্যামেরায় ধরা পড়ল বন্ধ একটা দরজা। কেন বন্ধ সিক্স বি ? প্রশ্ন করতে, ঢোঁক গিলছেন কর্মীরা।
advertisement
সূত্রের খবর, ফল-ফুল-মাছ-মিষ্টির আড়ালেই রাখা হত ভাগাড়ের মাংস। বিশেষ করে হিমঘরের যেদিকটা ডিম মজুত থাকে, তার নীচে বেশ কয়েকটি ঘর আছে বলেও জানা গিয়েছে।
ভাগাড় কারবারে গ্রেফতার সানি, শরাফত, বিশ্বনাথদের জেরা করেই আশিসের এই নতুন হিমঘরের খোঁজ পেয়েছে পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজাবাজারের পর মানিকতলায় মিলল ভাগাড়ের মাংস রাখার আরও এক হিমঘর
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement