advertisement

ভাগাড় কাণ্ড: নিউটানের নামী রেস্তোরাঁয় আসত মরা পশুর মাংস

Last Updated:

এ যেন ঠগ বাছতে উজার হচ্ছে গাঁ ৷ কান টানতেই প্রকাশ্যে এসে পড়ছে বড় বড় মাথারা ৷ আর তাঁদের সূত্র ধরেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷

#কলকাতা: এ যেন ঠগ বাছতে উজার হচ্ছে গাঁ ৷ কান টানতেই প্রকাশ্যে এসে পড়ছে বড় বড় মাথারা ৷ আর তাঁদের সূত্র ধরেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷
ধৃত শরাফত-নাসিরুদ্দিনকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য ৷ জানা গেল, নিউটাউনের নামী হোটেলও এই তালিকার বাইরে নয় ৷ সেখানেও সরবরাহ করা হত মরা মুরগি ৷ প্রচুর টাকার বিনিময়ে নতুন মাংসের সঙ্গে মিশিয়ে পাতে পরিবেশন করা হত সেই পচা,গলা মাংস ৷
দিন কয়েক আগেই ভাগাড় কাণ্ডের এক চাঁই কওসর আলি ঢালিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তদন্তকারীদের কাছে জেরায় ধৃতরা মাংস সরবরাহের কথা স্বীকার করে নিয়েছে ৷ জানা গিয়েছে, বসিরহাটেও একটি মুরগির ফার্ম ছিল কওসরের ৷ সেখান থেকে মরা মুরগি আনা হত নিউটাউনে ৷ নিউটাউনের ফ্রিজারে রাখা হত মুরগি ৷
advertisement
advertisement
এই তথ্য সামনে আসতেই সল্টলেক, নিউটাউনে বাড়ানো হল নজরদারি ৷ নজরদারি শুরু করল বিধাননগর কমিশনারেটের পুলিশ ৷ আজ শরাফত ও নাসিরুদ্দিনকে বারাকপুর আদালতে তোলা হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাগাড় কাণ্ড: নিউটানের নামী রেস্তোরাঁয় আসত মরা পশুর মাংস
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement